বাঁশখালীতে ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফুল হক তায়েফ


প্রকাশিত: ০৪:৪৪ ২৬ ডিসেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন আরিফুল হক তায়েফ। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর স্বাক্ষরিত মনোনয়নপত্রের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। মনোনয়নপত্র সূত্রে জানা যায়, ২৭৩ নম্বর চট্টগ্রাম-১৬ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আরিফুল হক তায়েফকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় নেতারা জানান, তৃণমূল পর্যায়ে সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার কারণে আরিফুল হক তায়েফকে এই আসনে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। তার মনোনয়নের মাধ্যমে বাঁশখালীতে গণঅধিকার পরিষদের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আরিফুল হক তায়েফ বলেন, “গণঅধিকার পরিষদ আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। জনগণের অধিকার, ন্যায্য দাবি এবং এলাকার উন্নয়নের পক্ষে আমি সবসময় সোচ্চার থাকবো। ইনশাআল্লাহ, বাঁশখালীর মানুষ আমাকে গ্রহণ করবে।”
তিনি আরও বলেন, এই নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করতে চান। বাঁশখালীর সার্বিক উন্নয়ন ও জনগণের কণ্ঠস্বর সংসদে তুলে ধরাই তার মূল লক্ষ্য।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




