নেত্রকোণা-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নপত্র দাখিল


প্রকাশিত: ১২:৫০ ২৮ ডিসেম্বর ২০২৫
নেত্রকোণা জেলার নেত্রকোণা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আজ রবিবার (২৮ ডিসেম্বর) তিনি জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে ব্যারিস্টার কায়সার কামালকে সঙ্গে দেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা স্লোগান ও মিছিলের মাধ্যমে দলের প্রার্থীর প্রতি তাদের সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নেত্রকোণা-১ আসনের জনগণের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। দুর্গাপুর ও কলমাকান্দার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রীয় কাঠামোয় আইনের শাসন ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
এদিকে স্থানীয় বিএনপি নেতারা জানান, ব্যারিস্টার কায়সার কামাল একজন অভিজ্ঞ আইনজীবী ও জাতীয় পর্যায়ের নেতা হওয়ায় নেত্রকোণা-১ আসনে তার জনপ্রিয়তা রয়েছে। তার মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে এ আসনে নির্বাচনী মাঠে বিএনপির প্রচারণা আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা




