একক নির্বাচনে ইসলামী আন্দোলন:২৬৮ আসনে প্রার্থী; বাকি ৩২ আসনে সমর্থন

প্রকাশিত: ০১:৩১ ১৭ জানুয়ারী ২০২৬
জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না। দলের কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করবে না। এককভাবে ২৬৮টি আসনে নির্বাচন করবে দলটি।
তিনি বলেন, “আমরা যে নীতি-আদর্শকে ঘিরে জোটবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিলাম, এখন সেই নীতি-অবস্থান নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচনের আগেই প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমঝোতার খবর আসছে। এতে এটি নির্বাচন নাকি সিলেকশন—সে প্রশ্ন উঠছে।”
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭০টি আসনে প্রার্থী দিয়েছিল। এর মধ্যে দুইজনের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি প্রার্থীরা ভোটের মাঠে থাকবেন। পাশাপাশি বাকি ৩২টি আসনে সমর্থন দেওয়া হবে, তবে কাদের সমর্থন দেওয়া হবে তা পরবর্তীতে জানানো হবে। নীতি-আদর্শের সঙ্গে মিল আছে—এমন সৎ ও যোগ্য প্রার্থীদেরই সমর্থন দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে ইসলামী আন্দোলনের ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত আদর্শচ্যুত হয়নি এবং কাউকে তুচ্ছতাচ্ছিল্যও করা হয়নি। তিনি দাবি করেন, সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া চলছিল। জোটভুক্ত ১০ দলের মধ্যে ইতোমধ্যে ২৫৩টি আসনের বণ্টন সম্পন্ন হয়েছে এবং বাকি ৪৭টি আসনসহ ইসলামী আন্দোলনের বিষয়ে জোটের লিয়াজোঁ কমিটি সিদ্ধান্ত নেবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




