সাভারের শাহীবাগে বিএনপির নির্বাচনী সভায় জনসমাগম, ধানের শীষের পক্ষে ঐক্যের আহ্বান


প্রকাশিত: ০২:২৬ ৮ ফেব্রুয়ারী ২০২৬
সাভারের শাহীবাগ এলাকায় ঢাকা–১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থনে এক প্রাণবন্ত নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী খান। তিনি তার বক্তব্যে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি। এজন্য তিনি সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ মোল্লা এবং সঞ্চালনা করেন পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউনুস খান, সিটিজেন ক্লাবের সভাপতি কামরুজ্জামান খান লিটন, যুবদল নেতা তাজুল ইসলাম, মশিউর রহমান মুকুল, লুৎফর রহমান, মিজানুর রহমান, মালেক মেম্বার, যুবদল নেতা নাজমুল ইসলাম রুবেল, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাবু, কাওসার হোসেন কাকন, আশিকুর রহমান নয়ন, মালেশিয়া উত্তর প্রদেশ তামান্ডা বিএনপির সভাপতি মো. রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে আসন্ন নির্বাচনে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ব্যাপক গণসংযোগ জোরদার করার আহ্বান জানান এবং এলাকার ভোটারদের সমর্থন কামনা করেন। সভা শেষে নেতাকর্মীরা স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ কার্যক্রমে অংশ নেন, যা পুরো এলাকায় নির্বাচনী তৎপরতাকে আরও গতিশীল করে তোলে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা




