শিক্ষার্থীদের সঙ্গে বসতে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের ৩ নেতাকে

জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ফাইল ছবি

প্রকাশিত: ১২:২০ ৩ আগস্ট ২০২৪
চলমান সহিংসতা ও আন্দোলনের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসতে আওয়ামী লীগের তিনজন জ্যেষ্ঠ নেতাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক জরুরি বৈঠকে এসব নির্দেশনা দেন সরকারপ্রধান ও আওয়ামী লীগ সভাপতি।
জানা গেছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চলমান পরিস্থিতি নিয়ে হওয়া ওই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা।
বৈঠক সূত্রে জানা গেছে, দায়িত্ব দেওয়া তিন জ্যেষ্ঠ নেতাকে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের সমন্বয়ে একটি টিম গঠন করতে বলা হয়েছে। সেই টিম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবে। বলা হয়েছে, শিক্ষার্থীদের কোটা সংস্কার দাবির সঙ্গে একমত বলেই আদালতে আপিল করেছিল সরকার।
বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলার জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অন্য কোনো পক্ষ যেন তাদের ব্যবহার করতে না পারে সেদিকেও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৬ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সরকার। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে এই সংখ্যা ২৬৬ জন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- আল আকসায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ নিয়ে নতুন উত্তেজনা




