আগামী এশিয়াডে থাকছে না গেমস ‘ভিলেজ’!


প্রকাশিত: ০২:১২ ১০ সেপ্টেম্বর ২০২৪
এশিয়ান গেমস-২০২৬ এর আয়োজক দেশ জাপান। ৪৫টি দেশের কয়েক হাজার ক্রীড়াবিদ এতে অংশ নেবেন। তবে এবার বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, কর্তাদের থাকার জন্য গেমস ভিলেজ তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খেলোয়াড়দের থাকার জন্য বিকল্প ব্যবস্থা করতে যাচ্ছে তারা।
অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার বৈঠকে অভিনব এশিয়ান গেমস আয়োজনের কথা জানিয়েছেন সুনেকাজু তাকেদা।
জাপান অলিম্পিক কমিটির সাবেক সভাপতি জানিয়েছেন, তারা এশিয়ান গেমসের জন্য ‘ভিলেজ’ নির্মাণ করবেন না। কারণ, বেশির ভাগ সময়ই দেখা যায়, বিভিন্ন গেমসের জন্য তৈরি বহুতলগুলো পরিত্যক্ত অবস্থায় পরে থাকে। তাই এবার বিকল্প ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে।
তাকেদা জানিয়েছেন, খেলোয়াড়দের মতো ম্যাচ অফিসিয়াল এবং কর্তাদের থাকার জন্যও একই ব্যবস্থা থাকবে আসন্ন এশিয়ান গেমসে।
কী সেই ব্যবস্থা?
বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচ, কর্তাদের থাকার ব্যবস্থা করা হবে দুই আয়োজক শহর নাগোয়া এবং আইচি প্রিফেকচারের হোটেলগুলোতে। কিছু বিলাস বহুল জাহাজও (ক্রুজ) থাকবে।
তিনি বলেন, আমরা কোনও গেমস ভিলেজ তৈরি করছি না। দুটি শহর মিলিয়ে গেমস হবে। পরিবর্তে আমরা বিভিন্ন হোটেল এবং ক্রুজে সকলের থাকার ব্যবস্থা করছি। ক্রুজগুলোতে চার হাজার জনের থাকার ব্যবস্থা থাকবে। খেলোয়াড় ছাড়াও কোচ, সাপোর্ট স্টাফ, কর্তা, ম্যাচ অফিসিয়াল সকলের জন্য একই ব্যবস্থা থাকবে।
তবে জাপানের এই প্রস্তাব মানতে পারেননি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার অধিকাংশ সদস্য। তাদের বক্তব্য, এই ব্যবস্থায় গেমসের স্পিরিট নষ্ট হবে।
অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার নবনিযুক্ত সভাপতি রণধীর সিংহ সরাসরি বিরোধিতা না করলেও অসন্তোষ গোপন করেননি।
তিনি বলেন, একটা নির্দিষ্ট জায়গায় ভিলেজ তৈরি করা উচিত। বিভিন্ন দেশের তরুণ প্রজন্মকে এক জায়গায় রাখাটাও গুরুত্বপূর্ণ। এই ধরনের গেমসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ভিলেজ জীবন।
তবে এশিয়ান গেমসে প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে খেলোয়াড়ের সংখ্যা। আগামী গেমস থেকে এই সংখ্যা নিয়ন্ত্রণ করতে চায় অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া।
রণধীর জানান, গত বারের গেমসে ৩২টি দেশ অংশগ্রহণ করেছিল ফুটবলে। এবার থেকে প্রথম আটটি দল সুযোগ পাবে। ব্যক্তিগত ইভেন্টগুলোতে একটি দেশের দুতিন জনের বেশি প্রতিনিধিত্ব করতে পারবেন না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




