কেন মনে অশান্তি নিয়ে ভিয়েতনাম গেলেন মারুফ ?


প্রকাশিত: ০২:০১ ১৯ সেপ্টেম্বর ২০২৪
গত মাসে নেপালে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল। সেই দলটা এশিয়ার ফুটবলে লড়াই করার মতো প্রস্তুতি নিতে পারেনি। বসুন্ধরা কিংসের খেলোয়াড় নিয়ে টানাটানি, ইনজুরি, সব মিলিয়ে একজন কোচ যেভাবে একটা দলকে সাজিয়ে গুছিয়ে নিয়ে মাঠের লড়াইয়ে নামেন, কোচ মারুফুল হক সেটা করতে পারেননি এবার। ভিয়েতনামে গিয়ে বাংলাদেশের রেজাল্ট কী হতে পারে তার আগাম কোনো ধারণা দিতে পারেননি কোচ। নেপাল থেকে চ্যাম্পিয়ন হয়ে আসার পর দলের প্রস্তুতিটাই নিতে পারেননি তিনি। তার দলের একাধিক ফুটবলারকে পরদিনই প্রীতি ম্যাচ খেলার জন্য জাতীয় দলের সঙ্গে ভুটানে নিয়ে যান স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা।
এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবলের গ্রুপ পর্বের খেলায় অংশগ্রহণ করতে গতকাল রাতে বাংলাদেশ দল ভিয়েতনাম রওনা হয়। শনিবার সিরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ। 'এ' গ্রুপে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া এবং ভুটান লড়াই করবে। বাংলাদেশের গ্রুপ ছাড়াও বাছাইয়ে ১০ গ্রুপের চ্যাম্পিয়ন এবং গ্রুপের সেরা রানার্সআপ পাঁচ দল চূড়ান্ত পর্বে খেলবে। এশিয়ার এই টুর্নামেন্টে বাংলাদেশ দল পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে যেতে পারেনি।
মারুফের দলের প্রতি উদাসীন ছিলেন কাবরেরা। অথচ প্রীতি ম্যাচের চেয়ে ভিয়েতনামের খেলা ছিল গুরুত্বপূর্ণ। এখানে এশিয়ার লেভেলে খেলা হবে। টানা অনুশীলনটাও করাতে পারেননি কোচ। তার ওপর দুই দিন আগে মারুফের ক্যাম্পে থাকা বসুন্ধরা বিৎসের ফুটবলারদের নিয়ে যে কাণ্ড ঘটে গেছে তা রীতিমতো অপ্রীতিকর। ভদ্রলোক মারুফ, অসদাচরণের শিকার হয়েছেন। বসুন্ধরা কিংস জানিয়েছে, মারুফের কাছে তারা কোনো ফুটবলার পাঠাবে না। মারুফকে নিয়ে অভিযোগ, পালটা মারুফ যেসব তথ্য প্রকাশ করেছেন তাও সুখকর না। প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। জাতীয় দলের জন্য কিংবা যুবদলের জন্য বসুন্ধরা তাদের খেলোয়াড় ছাড়া না ছাড়ার ব্যাপারে সব সময় একটা টানাহেঁচড়া হয়। আর এতে দল গঠনে বিড়ম্বনায় পড়তে হয়, কোচ খেলোয়াড় চূড়ান্ত করতে পারেন না।
এবার অনূর্ধ্ব-২০ দলের নাম চূড়ান্ত করতে গিয়ে গলদঘর্ম হতে হয়েছে কোচকে। সাফে যাওয়ার সময়ও নাকি একই পরিস্থিতি হয়েছিল। সাফে খেলে আসা গোলরক্ষক শ্রাবন ইনজুরিতে, গোলরক্ষক আসিফ সাফের সেরা খেলোয়াড় হলেও তাকে দলে নিতে না পারার ব্যাপারে মারুফ বললেন, '১৮ দিন আসিফ আমার টাচে নেই। তাকে মনে হয়য়নি সে পারফরম্যান্স দিতে পারবেন।' একই কারণে বাদ পড়েন বসুন্ধরা কিংসের মহসিন। এ দুজন মারুফের ক্যাম্পে যোগ দিতে এলে মারুফ দুজনকেই ফেরত পাঠান। সে কারণে মারুফের ওপর রাগ করে চন্দন রাহুল, রিমন, জনিকে ছাড়েনি বসুন্ধরা কিংস। তারা থাকলে দলের শক্তি বৃদ্ধি পেত।
এসব নানা কারণে মনে অশান্তি নিয়ে মারুফুল হক কাল সংবাদ সম্মেলনে বসেছিলেন। ভুটান থাইল্যান্ডে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করেছে। বাংলাদেশ কেন পারেনি, কোচ বললেন, 'আমি দায়ি। হয়তো বুঝাতে পারিনি।' জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প হয় সৌদি আরবে। আর যেসব ফুটবলার আগামী দিনের জন্য প্রস্তুত হচ্ছে, তারা উপেক্ষার শিকার হন। হ্যাভিয়ের কাবরেরা অনূর্ধ্ব-২০ দলের কোচ হলে ভিয়েতনাম যাওয়ার আগে কন্ডিশনিং ক্যাম্প করতে বিদেশে যেতে পারতেন। মারুফুল হক সেটা দাবি করলে নজর দেওয়া হয় না কিংবা হ্যাভিয়ের কাবরেরাও এসব নিয়ে ভাবেন না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




