ব্যাটিং করার মাঝেই মৃত্যু


প্রকাশিত: ০২:৫৪ ২৯ নভেম্বর ২০২৪
ক্রিকেট খেলতে খেলতে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের পুণেতে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইমরান প্যাটেল নামের ওই ক্রিকেটারের।
বৃহস্পতিবার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এএস ট্রফিতে মুখোমুখি হয়েছিল লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার ও ইয়ং একাদশ। মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে ম্যাচটিতে খেলছিলেন ৩৫ বছর বয়সী ইমরান। ব্যাট করতে নেমে ইনিংস চলাকালীন একটি বাউন্ডারি মারেন। তারপরেই দেখা যায়, অস্বস্তি অনুভব করছেন।
আম্পায়ারকে তিনি জানান, হাতে এবং বুকে ব্যথা করছে। অবস্থা দেখে আম্পায়ার ইমরানকে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে বলেন। কিন্তু মাঠ ছেড়ে বেরোনোর সময়ে আচমকাই লুটিয়ে পড়েন ইমরান। সঙ্গে সঙ্গে সতীর্থ ক্রিকেটাররা দৌড়ে যান ইমরানের কাছে।
পরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যেহেতু ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছিল, তাই পুরো ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। ভাইরাল হয়েছে মৃত্যুর কোলে ইমরানের ঢলে পড়ার ভিডিও। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইমরানকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে জানানো হয়, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইমরানের। কিন্তু তার সতীর্থ নাসের খান জানান, ইমরানের শারীরিক অসুস্থতা ছিল না। তা সত্ত্বেও কী করে হৃদরোগে আক্রান্ত হলেন ক্রিকেটার, সেটা বুঝতে পারছেন না কেউই। সতীর্থের এমন পরিণতিতে শোকস্তব্ধ ক্রিকেটাররা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




