বিপিএল ও চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি


প্রকাশিত: ০৩:১৪ ২ ডিসেম্বর ২০২৪
সাকিব আল হাসান কি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন? বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সম্ভবত গেল কয়েকদিনে এই প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি দিতে হয়েছে। গতকাল বিপিএলের মাসকট উন্মোচন অনুষ্ঠানেও তাকে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। আর ফারুক বলেন, সাকিবের বিষয়ে এই প্রশ্নের উত্তর দেয়া তার জন্য কঠিন। বিপিএলের মাসকট উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ফারুক আহমেদ। সেখানে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। বিপিএলকে স্মরণীয় করতে নানা আয়োজনের কথাও শোনেন ফারুক। সেখানে প্রশ্ন করা হয় সাকিব আল হাসান যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন তাহলে বিপিএলের গ্লামার কমবে কিনা।
উত্তরে ফারুক বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে...ও যে কারণে দেশে আসতে পারছে না। এটার সাথে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী তারা যেখানে আছেন তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে। চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে ফারুক জানালেন, ‘এখনো আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে সাকিবের খেলার গুঞ্জন ছিল। কিন্তু শেষ পর্যন্ত আর খেলা হচ্ছে না। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজি লীগে খেলা আর দেশের হয়ে খেলা এক জিনিস নয়। আমার মনে হয় খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব, দেশের হয়ে খেলার জন্য।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




