ভেঙে না পড়ে ফেরার লড়াই চলবে ম্যাক্সোয়েলের

ছবি সংগৃহীত

প্রকাশিত: ০২:৫৭ ২২ ডিসেম্বর ২০২৪
টেস্টে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটা কাজে লাগাতে পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। টানা ব্যর্থতার জেরে বাদ পড়েছেন দল থেকে। তবে পরে সুযোগ এলে লুফে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে দৃঢ় প্রত্যয়ী ন্যাথান ম্যাক্সোয়েল। ভারতের বিপক্ষে ম্যাক্সোয়েলকে নিয়ে একরকম বাজি ধরেছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। কিন্তু সেটা একদমই কাজে লাগেনি। প্রথম শ্রেণির ক্রিকেটে কখনও ওপেন করার অভিজ্ঞতা ছাড়া টেস্ট ক্রিকেটে পা রেখে ওপেন করতে নেমে পুরোপুরি ব্যর্থ ম্যাক্সোয়েল।
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম তিন টেস্টের ছয় ইনিংসে ১৪.৪০ গড় ও ৩৩.৯৬ স্ট্রাইক রেটে কেবল ৭২ রান করতে পারেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। এমন পারফরম্যান্সের পর শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে তরুণ প্রতিভা স্যাম কনস্টাসকে দলে ডাকে অস্ট্রেলিয়া।
চ্যানেল সেভেনের সঙ্গে আলাপকালে দল থেকে বাদ পড়ার অনুভূতির কথা তুলে ধরেন ম্যাক্সোয়েল। তবে ভেঙে না পড়ে ফেরার লড়াই চালিয়ে যেতে চান তিনি। বলেন, যেভাবে চেয়েছিলাম সেভাবে সুযোগ কাজে লাগাতে পারিনি। তবে এসবই খেলার অংশ এবং আমি পূর্ণ মনোযোগ নিয়ে নেটে ফিরব এবং কঠোর পরিশ্রম করব। আশা করি, পরবর্তী সুযোগের জন্য প্রস্তুত থাকব।
অ্যাডি লেইডে গোলাপি বলের টেস্টে ৩৯ রানের লড়িয়ে ইনিংস খেলে প্রশংসাও কুড়িয়েছেন ম্যাক্সোয়েল। কিন্তু বাকি ইনিংসগুলোতে স্বস্তিতে খেলতে পারেননি একটুও। বিশেষ করে, জাসপ্রিত বুমরাহর কোনো জবাব যেন জানা ছিল না তার। চারবার তিনি আউট হয়েছেন ভারতীয় অভিজ্ঞ পেসারের বলে। দলে জায়গা হারানোর কারণ উপলব্ধি করে মেনেও নিয়েছেন ম্যাক্সোয়েল । এখন তার লক্ষ্য সামনের সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখা।
তিনি বলেন, যদি সুযোগ কাজে না লাগান, যেমন পারফর্ম করতে চান সেটা যদি না পারেন, তাহলে দলে জায়গা কখনোই নিরাপদ নয়। তাই আমি ব্যাট হাতে কয়েকটি সুযোগ হারিয়েছি, দুর্ভাগ্যবশত কাজে লাগাতে পারিনি। তবে যেমনটা বলেছি, যদি আবার সুযোগ আসে সেটা নিশ্চিত করার জন্য আমি অবশ্যই প্রস্তুত থাকব।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



