বিশাল বেতন ছাড়ে সান্তোসে নেইমার!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:৩৯ ২৭ জানুয়ারী ২০২৫
বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন সৌদি আরবের ক্লাব আল হিলালে খেলা নেইমার জুনিয়র। নিজেই বার্সাকে প্রস্তাব দিয়েছিলেন মোটা অঙ্কের বেতন ছাড়ার শর্তে। কিন্তু বার্সেলোনা বোর্ড তার প্রতি আগ্রহ দেখায়নি। ফলে শৈশবের এবং প্রথম ক্লাব সান্তোসে ফেরার পথে রয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সান্তোসে যোগ দেওয়ার বিষয়ে মৌখিক সম্মতি দিয়েছেন নেইমার। ইএসপিএনের প্রতিবেদনে জানানো হয়েছে, সান্তোসে ফেরার বিষয়ে নেইমার একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।
তবে ব্রাজিলিয়ান লিগে ফিরতে গিয়ে তাকে ছাড়তে হচ্ছে মোটা অঙ্কের বেতন। ইনজুরির কারণে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে না পারা নেইমার ৩৩ বছর বয়সে সৌদি প্রো লিগে গিয়েছিলেন। আল হিলালের সঙ্গে আরও ছয় মাসের চুক্তি বাকি থাকলেও সেটি বাতিল করার প্রক্রিয়া চলছে। দুই পক্ষের মধ্যে দেনা-পাওনা নিয়ে আলোচনাও চলছে।
ইএসপিএনের তথ্যমতে, চলতি সপ্তাহে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে পুনরায় আলোচনায় বসবেন নেইমার। চুক্তি বাতিলের পর নেইমার ৬ মাসের জন্য সান্তোসের সঙ্গে চুক্তি করতে পারেন। চুক্তির মধ্যে এক বছর নবায়নের শর্তও থাকতে পারে।
আসলে নেইমার আল হিলালের সঙ্গে চুক্তি পূর্ণ করতে আগ্রহী ছিলেন। তবে ক্লাবটির পর্তুগিজ কোচ হোর্হে জেসুস মন্তব্য করেছিলেন, নেইমার সৌদি প্রো লিগে খেলার মতো অবস্থায় নেই। মৌসুমের দ্বিতীয়ার্ধে দলবদলের বাজারেও তাকে নিবন্ধন না করার সিদ্ধান্ত নেন তিনি। এতে নেইমারের সামনে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া আর কোনো বড় মঞ্চে খেলার সুযোগ থাকছে না।
এর আগে নেইমারের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। মেসি ও সুয়ারেজের সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনাও ছিল। এমনকি যুক্তরাষ্ট্রের ক্লাব শিকাগোতেও যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। তবে জাতীয় দলে ফিরতে এবং ২০২৬ সালের বিশ্বকাপে খেলার লক্ষ্যে নিয়মিত ফর্মে থাকার জন্য নেইমার সান্তোসে ফিরতে চান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান




