অনুশীলনে সাকা ফেরায় আর্সেনালে শিবিরে স্বস্তি!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১১:৫৫ ১২ ফেব্রুয়ারী ২০২৫
গত ডিসেম্বরে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান বুকায়ো সাকা। সেই চোটের পর থেকে মাঠের বাইরে ছিলেন এই ইংলিশ ফরোয়ার্ড। তবে আর্সেনাল শিবিরের জন্য সুখবর এসেছে, কারণ সাকা আবারও অনুশীলনে ফিরেছেন। যদিও তার ম্যাচে নামার সম্ভাবনা এখনো নেই, তবে দলের সাথে হালকা অনুশীলন করেছেন তিনি।
চোটের পর সাকাকে অস্ত্রোপচারও করানো হয়, এবং আর্সেনাল কোচ মিকেল আর্তেতা তখন জানিয়েছিলেন যে, সাকার পুরোপুরি সুস্থ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা সম্ভব নয়। তবে এখন দুবাইতে আর্সেনালের ক্যাম্পে যোগ দিয়েছেন সাকা, এবং সোমবার তাকে জিমে অনুশীলন করতে দেখা গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চে মাঠে ফিরবেন সাকা। তার এই ফেরার সম্ভাবনা আর্সেনালের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব ও প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
গেল সপ্তাহে আর্সেনাল লিগ কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হেরে গেলে কিছুটা হতাশ হয়েছিল। তবে এখন সাকার ফেরার সম্ভাবনা দলের জন্য বড় ধরনের স্বস্তির খবর। গতবারের লিগে, চোটে পড়ার আগে সাকা পাঁচটি গোল এবং ১০টি অ্যাসিস্ট করেছিলেন, যা আর্সেনালের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।
এদিকে, আর্সেনাল ১১ দিন বিরতির পর আগামী শনিবার লিগে লেষ্টার সিটির বিরুদ্ধে খেলতে নামবে। ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের দুইয়ে অবস্থান করছে, এবং এক ম্যাচ কম খেলা লিভারপুলের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে। এছাড়া, চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্সেনাল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




