কোপা দেল রে’র রোমাঞ্চকর ফাইনালে শিরোপা বার্সেলোনার


প্রকাশিত: ০৯:৪৮ ২৭ এপ্রিল ২০২৫
কোপা দেল রে’র রোমাঞ্চকর ফাইনালে ৩-২ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জয় করলো বার্সেলোনা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জুলস কুন্দের অসাধারণ গোলে কাতালানরা নিশ্চিত করলো তাদের জয়।
২৬ এপ্রিল, শনিবার রাতের এই ঐতিহাসিক ম্যাচটি স্পেনের সেভিলের এস্তাদিও দে লা কার্তুজায় অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে ২-২ গোলে সমতা থাকলেও অতিরিক্ত সময়ে বার্সেলোনা সফলভাবে জয় নিশ্চিত করে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। প্রথম গোলটি আসে মাত্র ১২ মিনিটে, পেদ্রির দুরদর্শী শটে। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে রিয়াল, কিলিয়ান এমবাপ্পে ৭০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরান।
এরপর, ৭৪ মিনিটে আর্দা গুলেরর কর্নার থেকে চুয়োমেনি গোল করে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে এগিয়ে নেন। কিন্তু ৮৩ মিনিটে ইয়ামালের পাস থেকে ফেরান তরেস গোল করে বার্সেলোনাকে সমতায় ফিরিয়ে আনেন। এই গোলটি রিয়াল গোলরক্ষক কোর্তোয়া ও রুডিগারের ভুলে সম্ভব হয়।
অতিরিক্ত সময়ের ১১৫ মিনিটে বার্সেলোনার জুলস কুন্দে এক দুর্দান্ত শটে রিয়ালের গোলরক্ষক কোর্তোয়াকে পরাস্ত করেন, যা নিশ্চিত করে বার্সেলোনার জয়। এর মাধ্যমে বার্সেলোনা কোপা দেল রে’র শিরোপা সংখ্যা ৩২-এ পৌঁছালো, যা কোপা দেল রে ইতিহাসে সর্বোচ্চ।
ম্যাচের শেষদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন রেফারির সিদ্ধান্তে নাখোশ হয়ে সাইডলাইনের ওপার থেকে কিছু একটা ছুঁড়ে মারায় রিয়ালের রুডিগার ও লুকাস ভাসকেস লাল কার্ড দেখেন।
এই জয়টি বার্সেলোনার চলতি মৌসুমের দ্বিতীয় শিরোপা, কারণ এর আগে তারা স্প্যানিশ সুপার কাপেও রিয়াল মাদ্রিদকে হারিয়ে ট্রফি জিতেছিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




