এবার হাত দিয়ে গোল করে লালকার্ড পেলেন নেইমার!


প্রকাশিত: ০১:১৬ ২ জুন ২০২৫
নেইমারের মাঠে ফেরার লড়াই চলছিল অনেকদিন ধরেই। ইনজুরি কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের জার্সিতে তার প্রত্যাবর্তনের জন্য এখনও অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত নেইমারকে দলে নেওয়া হবে না।
তবে এর মাঝেই বিতর্কিত এক ঘটনার কারণে আবারো আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ব্রাজিলিয়ান এই তারকা। ব্রাজিলিয়ান লিগের ১১তম ম্যাচডেতে বোটাফোগোর বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নামেন নেইমার। মার্চ মাসের পর এটিই ছিল তার প্রথমবার শুরুর একাদশে জায়গা পাওয়া। ম্যাচটি ছিল তার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু শেষটা হলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এরপর দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে গনজালো এস্কোবারের একটি পাস বক্সে গিয়ে পড়ে। বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর সেটি ঠেকিয়ে দেন। ফিরতি বলটি নেইমার হাত দিয়ে গোলপোস্টে ঠেলে দেন। রেফারি সঙ্গে সঙ্গেই দ্বিতীয় হলুদ কার্ড দেখান, যা পরিণত হয় লাল কার্ডে।
এই লাল কার্ড নেইমারের জন্য যেমন বিব্রতকর, তেমনি সান্তোসের জন্যও ছিল দুঃসংবাদ। দশজনের দলে পরিণত হওয়া সান্তোস এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৮৬ মিনিটে বোটাফোগোর আর্তুর গিমারেস গোল করে ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেন। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে সান্তোস।
এই হারের ফলে পয়েন্ট টেবিলে আরও পিছিয়ে পড়ে সান্তোস। ১১ ম্যাচে তাদের অর্জন মাত্র ৮ পয়েন্ট, যা তাদের রেলিগেশন জোনে ঠেলে দিয়েছে। অন্যদিকে বোটাফোগো ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে ফ্ল্যামেঙ্গো, যাদের পয়েন্ট ২৪।
নেইমারের এই আচরণ নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, জাতীয় দলে ফেরার জন্য মাঠে প্রমাণ রাখার বদলে এমন দায়িত্বজ্ঞানহীন কাণ্ড নেইমারের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, তিনি কিভাবে এই বিতর্ক থেকে বের হয়ে মাঠে নিজের দক্ষতা প্রমাণ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




