পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশিত: ১০:১২ ১৩ আগস্ট ২০২৫
নিজেদের মাটিতে দাপুটে জয়ে পাকিস্তানকে লজ্জায় ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার (১২ আগস্ট) ক্যারিবীয়রা ২০২ রানের বিশাল ব্যবধানে জিতেছে। এর ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় তারা।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে অধিনায়ক শেই হোপ খেলেন ৯৪ বলে অপরাজিত ১২০ রানের দুর্দান্ত ইনিংস, যেখানে ছিল ১০ চার ও ৫ ছক্কা। তাকে যোগ্য সঙ্গ দেন জাস্টিন গ্রিভস, ২৪ বলে ৪৩ রান করেন তিনি। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও আবরার আহমেদ নেন ২টি করে উইকেট।
রান তাড়ায় শুরু থেকেই ধস নামে পাকিস্তান শিবিরে। জেডেন সিলস দুর্দান্ত স্পেলে ১৮ রানে নেন ৬ উইকেট, যা তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার। পাকিস্তান মাত্র ২৯.২ ওভারে গুটিয়ে যায় ৯২ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে সালমান আলি আগার ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজের ২০২ রানের এই জয় ওয়ানডে ইতিহাসে আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। ম্যাচ সেরার পুরস্কার পান শেই হোপ এবং সিরিজ সেরার পুরস্কার জেতেন জেডেন সিলস।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




