২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন নিশ্চিত!


প্রকাশিত: ০৬:৪৮ ১৬ সেপ্টেম্বর ২০২৫
দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতান লিওনেল মেসি। এরপর থেকেই ভক্ত-সমর্থকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন—২০২৬ বিশ্বকাপে কি মেসিকে দেখা যাবে? নিজে এখনো সঠিক উত্তর দেননি তিনি। তবে সতীর্থ ক্রিস্টিয়ান রোমেরো মনে করেন, মেসির ফিটনেস এবং খেলার মানই প্রমাণ করে দেন, তিনি সহজেই খেলবেন আসন্ন বিশ্বকাপে।
২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। লাতিন আমেরিকার বাছাইপর্ব থেকেই সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোমেরোর মতে, এমন প্রতিযোগিতায় মেসির অংশ না নেওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, “আমার কাছে লিও সম্পূর্ণ ফিট। সিদ্ধান্তটা তার, তবে আমি নিশ্চিত তিনি বিশ্বকাপে খেলবেন। ফুটবল বোঝে এমন যে কেউ জানে, মেসি ইতিহাসের সবচেয়ে বড় তারকা।”
টটেনহ্যামের এই ডিফেন্ডার আরও বলেন, “জাতীয় দলে তার সঙ্গে খেলার অভিজ্ঞতা অসাধারণ। আমরা একসঙ্গে অনেক সুন্দর স্মৃতি তৈরি করেছি। আমি মনে করি, তিনি অবশ্যই খেলতে যাচ্ছেন। বিশ্বকাপের পরিকল্পনা আমরা আগেভাগেই শুরু করি, সেটাই এখন ধরে রাখার চেষ্টা করছি।”
যদিও মেসি নিজে এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। আর্জেন্টিনার হয়ে ১৯৪ ম্যাচে ১১৪ গোল করা এই কিংবদন্তি সর্বশেষ ম্যাচের পরও ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় রেখেছেন সমর্থকদের। তবে এখনই জাতীয় দলের চেয়ে ইন্টার মায়ামির হয়ে এমএলএস শিরোপা জেতাতেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি।
কনমেবল বাছাইপর্বে আর্জেন্টিনা শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। যদিও শেষ ম্যাচে হেরে মাঠ ছাড়তে হয় তাদের। এর আগে বুয়েন্স আয়ার্সে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচও দেখতে ভিড় করেছিলেন হাজারো দর্শক। তবুও রোমেরোর বিশ্বাস, বিশ্বকাপে আবারও দেখা যাবে লিওনেল মেসিকে, যিনি হয়তো দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার স্বপ্ন বুনছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




