অবিশ্বাস্য হলেও সত্যি, ব্রাজিল জাতীয় দলে দুই বাংলাদেশি


প্রকাশিত: ০৬:৫১ ১৮ সেপ্টেম্বর ২০২৫
ফুটবলের দেশ ব্রাজিল। বিশ্বজুড়ে ব্রাজিল মানেই ফুটবলপ্রেমীদের হৃদয়ে আলাদা আবেগ। তবে ব্রাজিল শুধু ফুটবলের দেশই নয়, দেশটিতে ক্রিকেটও খেলা হয়—এ তথ্য অনেকের কাছেই অজানা। আর সেই ব্রাজিল জাতীয় ক্রিকেট দলে এখন খেলছেন দুই বাংলাদেশি তরুণ কাওসার খান ও আতিকুর রহমান তরুণ।
ব্রাজিল জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক পর্যায়ে দেশটির প্রতিনিধিত্ব করে। দলটির দেখভাল করে ব্রাজিলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২০০২ সালে আইসিসির অ্যাফিলিয়েট সদস্য হিসেবে যাত্রা শুরু করে ব্রাজিল, আর ২০১৭ সালে সহযোগী সদস্যপদ পায়।
২০০৯ সালে আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ ডিভিশন থ্রি টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় ব্রাজিল দল। তারা টানা সব ম্যাচ জিতে শিরোপা ঘরে তোলে। এরপর সুযোগ পায় ২০১০ সালের ডিভিশন টু প্রতিযোগিতায় অংশ নেওয়ার।
এখন ব্রাজিল দলের জার্সি গায়ে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার কাওসার খান ও আতিকুর রহমান তরুণ। কাওসার জানালেন, “আল্লাহর কাছে শুকরিয়া যে আমি ব্রাজিল জাতীয় ক্রিকেট দলে খেলছি। বন্ধুদের কাছে শুনেছিলাম ব্রাজিলে ক্রিকেট আছে। তখন থেকেই স্বপ্ন ছিল একদিন এই দলের হয়ে খেলব।”
বাংলাদেশে থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন আতিকুর রহমান তরুণ। তবে সেই স্বপ্ন পূরণ হয় ব্রাজিলে এসে। জাতীয় দলের হয়ে তিনি ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছেন। তার ভাষায়, “আমি কখনও কল্পনাও করতে পারিনি ব্রাজিলে ক্রিকেট খেলা হয়। কিন্তু এখানে এসে সেই স্বপ্ন পূরণ হয়েছে।”
কাওসার খান আরও জানান, ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনি একাধিক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবং কয়েকবার ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। সামনে আরও ভালো খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তিনি।
ফুটবলের দেশ ব্রাজিলে ক্রিকেট এখনও খুব বেশি পরিচিত না হলেও, বাংলাদেশি দুই ক্রিকেটারের যোগদান দেশটিতে এই খেলাকে জনপ্রিয় করে তুলতে বড় ভূমিকা রাখছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




