ফিফার ইতিহাসে রেকর্ড! বিশ্বকাপ টিকিটের জন্য আবেদন করেছে ৪৫ লাখ মানুষ


প্রকাশিত: ১১:৪৯ ২০ সেপ্টেম্বর ২০২৫
২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে টিকিট যুদ্ধ। ইতিমধ্যেই ফিফার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে এ আসর। প্রথম ধাপে টিকিট কেনার জন্য আবেদন করেছেন ৪৫ লাখেরও বেশি সমর্থক। শুক্রবার ফিফা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সবচেয়ে বেশি আবেদন এসেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র থেকে। পাশাপাশি আয়োজক অন্য দুই দেশ মেক্সিকো ও কানাডা থেকেও এসেছে উল্লেখযোগ্যসংখ্যক আবেদন। তবে দেশভিত্তিক বিস্তারিত সংখ্যা প্রকাশ করেনি ফিফা। প্রি–সেল পর্বে শুধু ভিসা ক্রেডিট কার্ডধারীরাই আবেদন করার সুযোগ পেয়েছেন।
৯ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা প্রথম ধাপ শেষে ফিফা জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর থেকে নির্বাচিত আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে কারা টিকিট কেনার সুযোগ পাচ্ছেন। তারা ১ অক্টোবর থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টিকিট কিনতে পারবেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “এই সংখ্যা শুধু অবিশ্বাস্য নয়, এটি প্রমাণ করে ফুটবলই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। পুরো বিশ্ব ফিফা বিশ্বকাপ ২০২৬–এ অংশ নিতে উদগ্রীব হয়ে আছে। এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক টুর্নামেন্ট।”
টিকিট বিক্রি ও নিয়ম
২০২৬ বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপপর্বে টিকিটের দাম শুরু হবে মাত্র ৬০ ডলার থেকে। তবে নির্দিষ্ট সময় পেলেও টিকিট পাওয়া নিশ্চিত নয়।
প্রতিটি ম্যাচে সর্বোচ্চ ৪টি টিকিট কেনা যাবে
পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিট কেনা যাবে
টিকিট বিক্রির দ্বিতীয় ধাপ ‘আর্লি টিকিট ড্র’ শুরু হবে ২৭ অক্টোবর, যা চলবে নভেম্বর–ডিসেম্বর পর্যন্ত। তৃতীয় ধাপ ‘র্যানডম সিলেকশন ড্র’ শুরু হবে ৫ ডিসেম্বর, ওয়াশিংটন ডিসিতে চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হওয়ার পর। এরপর টিকিট বিক্রি চলবে “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে। ফিফা ২ অক্টোবর থেকে আনুষ্ঠানিক টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্মও চালু করবে।
আগের রেকর্ড ভাঙলো
ফিফা জানিয়েছে, মাত্র ২৪ ঘণ্টায় ২১০টি দেশ থেকে ১৫ লাখ আবেদন জমা পড়েছিল ভিসা কার্ডের প্রি–সেলে। যা একই সময়ে কাতার বিশ্বকাপের তুলনায় তিন লাখ বেশি। এবারও শীর্ষে রয়েছে আয়োজক দেশগুলো—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তাদের পরেই আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
২০২৬ বিশ্বকাপ: একনজরে
সময়সূচি: ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬
দল: প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল
উদ্বোধনী ম্যাচ: মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে
ফাইনাল: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে
ম্যাচ সময় (বাংলাদেশ): ভোর ৪টা, সকাল ৭টা, সকাল ১০টা, বেলা ১টা
আয়োজক শহরসমূহ
যুক্তরাষ্ট্র: ডালাস, মায়ামি, আটলান্টা, বোস্টন, হিউস্টন, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলেস, কানসাস সিটি, নিউইয়র্ক/নিউ জার্সি, সান ফ্রান্সিসকো, সিয়াটল
মেক্সিকো: মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, মন্তেরেই
কানাডা: টরন্টো, ভ্যাঙ্কুভার
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




