ব্যালন ডি’অরের মঞ্চে চমক! দেম্বেলের হাতে উঠল স্বপ্নের ট্রফি


প্রকাশিত: ০৫:৪৮ ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্যারিসে অনুষ্ঠিত ব্যালন ডি’অরের আসরে শেষ হলো সব জল্পনা–কল্পনা। বিশ্বের সেরা ফুটবলারের মর্যাদাপূর্ণ এই ট্রফি এবার উঠল উসমান দেম্বেলের হাতে। পিএসজির এই তারকা হয়ে গেলেন ষষ্ঠ ফরাসি ফুটবলার, যিনি ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি পেলেন।
এর আগে ফ্রান্সের হয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন রাইমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাপিন, জিনেদিন জিদান এবং করিম বেনজেমা। দেম্বেলের যোগে এখন ফ্রান্সের ফুটবলাররা মোট ৮ বার ব্যালন ডি’অর জয় করলেন। এতে দেশ হিসেবে ফ্রান্স ছুঁয়ে ফেলল আর্জেন্টিনাকে।
তবে দুই দেশের সাফল্যের ধরনে রয়েছে বড় পার্থক্য। ফ্রান্সের হয়ে ছয়জন ফুটবলার মিলে জিতেছেন আটবার, অন্যদিকে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি একাই জিতেছেন সমান ৮ বার। যা এককভাবে কোনো ফুটবলারের সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ের রেকর্ড।
মেসির ব্যালন ডি’অর জয়ের গল্পটিও রোমাঞ্চকর। প্রথমবার ২০০৯ সালে জেতার পর ২০১০ থেকে ২০১২ পর্যন্ত টানা তিনবার ট্রফি উঠেছিল তাঁর হাতে। এরপর ২০১৫ সালে আবারও সেরা হন তিনি। সবশেষ ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালে জয়ী হয়ে নিজের রেকর্ড আরও উঁচুতে নিয়ে গেছেন মেসি।
অন্যদিকে ফরাসি ফুটবলে এই তালিকার শুরু রাইমন্ড কোপা দিয়ে। পরবর্তী সময়ে ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত টানা তিনবার ট্রফি জেতেন কিংবদন্তি মিশেল প্লাতিনি। ১৯৯১ সালে জ্যাঁ পিয়েরে পাপিন এবং ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ের পর জিদান পেলেন সেরার স্বীকৃতি। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে ব্যালন ডি’অর জয় করেন করিম বেনজেমা। আর সর্বশেষ যুক্ত হল দেম্বেলের নাম।
দেশ হিসেবে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এখন আর্জেন্টিনা ও ফ্রান্স যৌথভাবে শীর্ষে। এর পরেই আছে জার্মানি, নেদারল্যান্ডস ও পর্তুগাল। উল্লেখযোগ্যভাবে ক্রিস্টিয়ানো রোনালদো একাই পাঁচবার ট্রফি জিতে রেখেছেন পর্তুগালকে এ তালিকায় উপরে। এছাড়া ৫ বার করে ব্যালন ডি’অর জয় করেছে ইতালি ও ব্রাজিলও।
প্যারিসের আলো ঝলমলে মঞ্চে এভাবেই ফরাসি ফুটবল পেল নতুন এক নায়ক, আর ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




