হামজার জন্মদিনে ফিফার শুভেচ্ছা বার্তা


প্রকাশিত: ০৪:৫৪ ১ অক্টোবর ২০২৫
বাংলাদেশ ফুটবলের আকাশে যেন নতুন এক নক্ষত্রের নাম হামজা চৌধুরী। লেস্টার সিটির এই তারকা মিডফিল্ডারকে ঘিরে এখন ফুটবলপ্রেমী দেশ নতুন করে স্বপ্ন দেখছে। তার হাত ধরেই বাংলাদেশ ফুটবল যেন এক ভিন্ন উচ্চতায় পৌঁছেছে।
১৯৯৭ সালের অক্টোবর মাসে যুক্তরাজ্যে জন্ম নেওয়া হামজার শেকড় বাংলাদেশের সিলেটের হবিগঞ্জে। ছোটবেলা থেকেই ইউরোপের মাঠে বেড়ে ওঠা এই প্রতিভা আজ হয়ে উঠেছেন কোটি বাঙালির অনুপ্রেরণা। শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলার হিসেবে আজ তাকে মানতে বাধ্য সমালোচকেরাও।
এই বিশেষ দিনে হামজাকে শুভেচ্ছা জানাতে ভোলেনি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে হামজার ছবি প্রকাশ করে তারা লিখেছে, ‘কোটি বাঙালির অনুপ্রেরণা। শুভ জন্মদিন।’ ছবির ব্যাকগ্রাউন্ডে স্থান পেয়েছে বাংলাদেশের মানচিত্র, যেখানে চিহ্নিত করা হয়েছে হবিগঞ্জ। এতে বাঙালির প্রতি ফিফার বিশেষ সম্মান ও ভালোবাসাই যেন ফুটে উঠেছে।
আগামী ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। ইতোমধ্যেই শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। হামজা যোগ দেবেন ৬ অক্টোবর, আর সেই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্ত-সমর্থকরা।
চলতি বছরের মার্চে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর থেকেই হামজা আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিষেক ম্যাচেই তার দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন সমর্থকরা। এরপর থেকেই তাকে ঘিরে দেশের ফুটবলে জেগে উঠেছে নতুন আশার আলো।
বিশেষজ্ঞদের মতে, হামজার আগমন বাংলাদেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি শুধু মাঠের খেলোয়াড় নন, বরং এক অনুপ্রেরণার প্রতীক, যার মধ্যে নতুন প্রজন্ম খুঁজে পাচ্ছে সম্ভাবনার আলো।
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক




