বিশ্বকাপের আগে মেসিসহ ৮ ফুটবলারের ইনজুরি, দুশ্চিন্তায় স্কালোনি


প্রকাশিত: ০১:০৬ ২ জুন ২০২৬
বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরি সমস্যায় পড়েছে দলটি। লিওনেল মেসিসহ আটজন ফুটবলার বিভিন্ন মাত্রার চোটে ভুগছেন, যা কোচ লিওনেল স্কালোনির দুশ্চিন্তা বাড়িয়েছে।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। ফলে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ ম্যাচেও তাকে পাওয়া যাবে না।
এদিকে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে হালকা হ্যামস্ট্রিং সমস্যায় পড়েন অধিনায়ক লিওনেল মেসি। যদিও তার চোট গুরুতর নয়, সতর্কতার অংশ হিসেবে দুই প্রস্তুতি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। একইভাবে আঙুলের চোটে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও প্রস্তুতি ম্যাচগুলোতে খেলবেন না।
চোটের তালিকায় রয়েছেন নিকো পাজ, ক্রিশ্চিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা ও থিয়াগো আলমাদাও। তাদের বেশিরভাগই পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
আগামী ৭ জুন হন্ডুরাস এবং ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল। ইনজুরি সংকট কাটিয়ে তারকারা সময়মতো ফিরতে পারবেন কি না, সেটিই এখন আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় উদ্বেগ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




