কেন একাদশে কোনো স্পিনার নেই, ব্যাখ্যা দিলেন শান মাসুদ

সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ পিসিবি

প্রকাশিত: ০৩:৫৭ ২০ আগস্ট ২০২৪
ম্যাচ শুরুর প্রায় ৪০ ঘণ্টা আগেই বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বাধীন দলে আছেন চারজন পেসার, ছয়জন ব্যাটসম্যান ও একজন ব্যাটিং অলরাউন্ডার।
দলে নেই একজন বিশেষজ্ঞ স্পিনারও। বোঝাই যাচ্ছে, শুধু পেস দিয়েই বাংলাদেশকে কুপোকাত করতে চাইছে পাকিস্তান। কেন এমন পরিকল্পনা টেস্ট শুরুর এক দিন আগে সংবাদ সম্মেলনে সেই ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
সংবাদ সম্মেলনে মাসুদ বলেছেন, ‘যখনই ঘরোয়া ক্রিকেট খেলেছি, রাওয়ালপিন্ডির কন্ডিশন পেসার ও ব্যাটসম্যানদের সহায়তা করেছে। স্পিন বোলিং ওই অর্থে কোনো হুমকি নয়। ঘরোয়া ক্রিকেটে যেমন চলেছে, তা মাথায় রেখেই এগোতে চেয়েছি। নতুন কিছু করতে চাই না, রাওয়ালপিন্ডিতে সাধারণত যে সুবিধা পাওয়া যায় না।’
মাসুদ কথাটা হয়তো পরিসংখ্যান মাথায় রেখেই বলেছেন। টেস্টেও এখানে পেসার ও ব্যাটসম্যানেরা সব সময় বাড়তি সুবিধা পান। সর্বশেষ ৫ টেস্টে রাওয়ালপিন্ডিতে পেসাররা উইকেট নিয়েছেন ৭৭টি। উইকেটপ্রতি রান দিয়েছেন ৩৫ করে, ওভারপ্রতি ৩.১৮। আর স্পিনাররা ৫ টেস্টে তারা উইকেট নিয়েছেন ৪৬টি। একটি উইকেট নিতে রান খরচ করেছেন ৫৫.৬৭ করে। স্পিনারদের চেয়ে পেসাররা যে রাওয়ালপিন্ডিতে বেশি সুবিধা পান, সেটা এই পরিসংখ্যানেই স্পষ্ট। সর্বশেষ ৫ টেস্টে এখানে ব্যাটসম্যানদের গড় প্রায় ৪২।
রাওয়ালপিন্ডিতে সুযোগ আছে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বোলিং আক্রমণ সামলাবেন চার পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী। মির হামজাকে না নিয়ে মোহাম্মদ আলী কেন একাদশে এই প্রশ্নের উত্তরে মাসুদ বলেছেন, ‘কে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বেশি সহায়তা করতে পারবে, সেই বিষয়টা আমরা বিবেচনা করেছি, আশা করছি সে আগামীকাল নতুন বলেও বোলিং করবে। আমরা বিশ্বাস করি মোহাম্মদ আলী এই ভূমিকার জন্য ভালো হবে। সে উইকেটের ওপর জোরে বল করে, সিমের সঙ্গে দুই দিকেই বাতাসে সুইং করাতে পারে। অতিরিক্ত গতিও আছে। কেউ আরেকজনের চেয়ে ভালো বিষয়টা আসলে এমন নয়, বরং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কে কন্ডিশনের সঙ্গে বেশি মানানসই।’
বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




