আউটের সিদ্ধান্তে ক্ষেপলেন মাসুদ, কী হয়েছিল শরিফুলের বলে?


প্রকাশিত: ০৬:৩৭ ২১ আগস্ট ২০২৪
দলীয় মাত্র ৩ রানেই ওপেনার আব্দুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। সেই ধাক্কা সামলানোর বড় দায়িত্ব ছিল অধিনায়ক শান মাসুদের কাঁধে। তবে বাংলাদেশি পেসার শরিফুল ইসলামের বলে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। তার ইনিংসটি ১১ বলে মাত্র ৬ রানেই থামল। কিন্তু ব্যাটে নয় প্যাডেই সেই বলটি স্পর্শ করেছে বলে দাবি মাসুদের। যা নিয়ে ড্রেসিংরুমে ফিরেও নিজের নাখোশ মনোভাব প্রকাশ করছিলেন।
ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। শরিফুলের ব্যাক অব লেংথে করা পঞ্চম ডেলিভারিটি পাক অধিনায়কের ব্যাট-প্যাডের মাঝখান দিয়ে গিয়ে জমা হয় লিটন দাসের গ্লাভসে। সঙ্গে সঙ্গেই ফিল্ডাররা জোরালো আবেদন করলেও, তাতে সাড়া দেননি আম্পায়ার। বোলিং প্রান্তে থাকা শরিফুল ছিলেন অনড়, তার আত্মবিশ্বাস দেখে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। রিপ্লে দেখে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন টিভি আম্পায়ার।
টিভি রিপ্লেতে দেখা যায়, বল মাসুদের ব্যাট-প্যাড অতিক্রম করার আগে আল্ট্রা-এজে স্পাইক ফুটে ওঠে। ব্যাট অতিক্রম করার পরই স্পাইক চিহ্ন দেখা যাওয়া নিয়েই হয়তো ক্ষোভ পাকিস্তানি ব্যাটারের। টিভি আম্পায়ার মাইকেল গগের দেওয়া সিদ্ধান্ত মানতে পারেননি মাসুদ। তিনি হয়তো বোঝাতে চাচ্ছিলেন, ব্যাটে নয় প্যাডে ছুঁয়ে গেছে বল।
যা নিয়ে ক্রিজ ছাড়ার আগেই আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিবাদ জানাতে দেখা যায় শান মাসুদকে। অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবোরোর সঙ্গে কিছু বাক্য বিনিময়ের পর তিনি ক্ষোভ নিয়েই মাঠ ছাড়েন। পরে টিভি স্ক্রিনে ড্রেসিংরুমে কোচিং স্টাফদের সঙ্গে কয়েক দফায় নিজের আউটটি নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।
শরিফুলের বলে আউট হওয়ার সেই ভিডিও নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগামাধ্যমে। এমনকি পাকিস্তান ক্রিকেটের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) একাউন্টেও সেই ভিডিও শেয়ার দিয়ে ক্যাপশনে জিজ্ঞেস করা হয়– ‘আউট নাকি নট আউট?’ সমর্থকদেরও অনেকেই আউটের সেই সিদ্ধান্তকে ভুল বলে উল্লেখ করেছেন।
মাসুদের বিদায়ের পর পাকিস্তান আরও বিপর্যয়ে পড়ে যায় বাবর আজম ডাক নিয়ে ফেরায়। তাকেও ফিরিয়েছেন শরিফুল। ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলটি তিনি লেগ স্টাম্পের বাইরে করেছিলেন। খাটো লেংথের সেই বলে আউট সাইড এজে উইকেটের পেছনে ধরা পড়েন বাবর। ডাক খেয়ে ফিরেছেন সাবেক এই অধিনায়ক। যা টেস্টে তার অষ্টম ডাক। মাত্র ১৬ রানেই তিন উইকেট হারালেও, সাইম আইয়ুব ও সৌদ শাকিলের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। সাইমের ফিফটিতে তিন উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১০০ রান পেরিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



