আবারও শৈত্যপ্রবাহ, জানাল আবহাওয়া অফিস!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:২৬ ১৮ জানুয়ারী ২০২৫
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ২১ জানুয়ারি থেকে এই শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, রবিবার ও সোমবার দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে শীতের অনুভূতি আরও বাড়বে। শীতের এ প্রবণতা ২০ জানুয়ারি থেকে বাড়তে পারে এবং উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। তবে ২৩ জানুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এদিকে, ২৬ জানুয়ারি থেকে আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে গেলে এবং তা দুই থেকে তিন দিন স্থায়ী হলে তাকে শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে মৃদু, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে গেলে সেটি তীব্র শৈত্যপ্রবাহ বলে আখ্যায়িত করা হয়।
সর্বোচ্চ পঠিত - আবহাওয়া
- চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের
- ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশ লেনদেন নিয়ে ত্রিমুখী সংঘর্ষ, টর্চ জ্বালিয়ে রাতভর হামলা, আহত ৩০
- দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা আরও বাড়ল
- হোয়াইট হাউসে হামলাকারী ‘অসুস্থ মানসিকতার’ লোক: ট্রাম্প
- নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি শুরু, বাড়ছে রাজনৈতিক চাপ
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবহরে হিজবুল্লাহর হামলা
- সাভারে ভূমিদস্যুদের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত
- যুদ্ধবিরতিতে পরমাণু প্রকল্পসহ ইরানের নতুন তিন প্রস্তাব
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- নড়াইলে জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
- জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ ৩ শতাধিক পেট্রোল পাম্প

