বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত বিএনপির এলিজা জামান


প্রকাশিত: ১২:৩৮ ২ নভেম্বর ২০২৬
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। আসনটিতে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাঁকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এলিজা জামান তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়।
চূড়ান্ত তালিকায় একমাত্র প্রার্থী হিসেবে এলিজা জামান থাকায় আসনটিতে আর ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। এ কারণে বিএনপি মনোনীত এই প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এর আগে ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এলিজা জামানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সে সময় তিনি জানিয়েছিলেন, অন্য কোনো প্রার্থী না থাকলে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, বিএনপির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত বিএনপির এলিজা জামান
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুখ দিয়ে বরফ সরিয়ে অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
- তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ, গ্রেপ্তার বারের তরুণীও
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই




