তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৬.৫ ডিগ্রিতে


প্রকাশিত: ০৪:২৫ ১০ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের আগাম বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। ভোরের আলো ফোটার আগেই চারপাশে ছেয়ে যাচ্ছে হালকা কুয়াশা, ঘাসে জমছে শিশিরজল। দিন গড়িয়ে সন্ধ্যা নামলেই বাতাসে ঠান্ডার অনুভূতি বেড়ে যাচ্ছে। শীতের এই আগমন টের পেয়ে অনেক স্থানীয় বাসিন্দা ইতিমধ্যে গরম কাপড় ব্যবহার শুরু করেছেন।
আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এদিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় এই তথ্য নিশ্চিত করেন।
এর আগের দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক দিনের ব্যবধানে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাওয়ায় উত্তরাঞ্চলে শীতের প্রভাব আরও স্পষ্ট হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, নভেম্বরের মধ্যভাগ থেকে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে।
সন্ধ্যার পর থেকেই তেঁতুলিয়ার স্থানীয় বাজারগুলোতে গরম চা, ভাজাপোড়া ও ঐতিহ্যবাহী ভাপা পিঠার দোকানে মানুষের ভিড় বাড়ছে। শীতের আগমনে যেন প্রাণ ফিরে পেয়েছে এইসব দোকানপাট।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, “সন্ধ্যা নামলেই ঠান্ডা লাগে। রাতে চাদর ছাড়া থাকা যায় না। মনে হচ্ছে এবার শীত আগেভাগেই এসেছে।”
এদিকে, তেঁতুলিয়া ভ্রমণে আসা পর্যটক মেহেদী হাসান বলেন, “এখানকার বাতাস ঢাকার তুলনায় অনেক ঠান্ডা। সকালে শিশিরে ভেজা প্রকৃতি দেখতে দারুণ লাগে। এখানে এসে সত্যিই শীতের স্বাদ পাওয়া যাচ্ছে।”
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, “আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ধীরে ধীরে কমছে এবং সামনের কয়েক দিনেও আরও হ্রাস পেতে পারে।”
উত্তরাঞ্চলের প্রবীণরা বলছেন, নভেম্বর মাসের শুরুতেই এমন ঠান্ডা পড়া খুব একটা সাধারণ ঘটনা নয়। তবে এবারের পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, এ বছর শীত দীর্ঘস্থায়ী এবং তুলনামূলকভাবে বেশি হবে।
তেঁতুলিয়া—যা বাংলাদেশের ‘শীতের রাজধানী’ হিসেবে পরিচিত—সেখানে শীতের এই আগাম উপস্থিতি যেন প্রকৃতির এক নীরব ঘোষণা, “শীত আসছে”।
বিজ্ঞাপন
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী