তেঁতুলিয়ায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি


প্রকাশিত: ০৩:২৭ ১১ নভেম্বর ২০২৫
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে নেমে এসেছে মৌসুমের প্রথম শীত। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে যায় তেঁতুলিয়ার আকাশ। গাছপালা, ধানক্ষেত ও সবজির পাতায় জমে থাকে শিশিরবিন্দু, যেন প্রকৃতি জানিয়ে দিচ্ছে—শীত চলে এসেছে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো ফুটলেও হিমেল বাতাসে ঠান্ডার অনুভূতি স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৭৮ শতাংশ। পাহাড়ি হাওয়া ও আকাশ পরিষ্কার থাকায় রাতের তাপমাত্রা আরও কমে আসছে।”
তিনি আরও জানান, তেঁতুলিয়ায় নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাবে। ফলে আগামী দিনগুলোতে শীতের তীব্রতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের ভাষায়, গত কয়েকদিন ধরেই সকাল ও রাতে গায়ে কম্বল না জড়িয়ে থাকা যাচ্ছে না। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ঠান্ডার প্রভাব বেশি অনুভব করছেন। চা-বাগানের শ্রমিকরাও ভোরের কুয়াশা ও ঠান্ডা বাতাসে কাজ শুরু করতে কিছুটা কষ্ট পাচ্ছেন।
পঞ্চগড়ের স্থানীয় কৃষকরা জানান, তাপমাত্রা হ্রাসে রবি শস্য যেমন সরিষা, গম ও আলু চাষের জন্য এটি অনুকূল সময়। তবে অতিরিক্ত কুয়াশা দেখা দিলে ফসলের ক্ষতির আশঙ্কাও থেকে যায়।
এদিকে সকাল থেকে দিন গড়াতেই তাপমাত্রা বেড়ে দাঁড়ায় প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে। ফলে সকাল-বিকাল ঠান্ডা আর দুপুরে রোদে গরম—এমন বৈচিত্র্যময় আবহাওয়ার কারণে মানুষজনের জীবনযাত্রায় পরিবর্তন দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, এ বছর শীত স্বাভাবিকের চেয়ে কিছুটা আগেভাগেই নামতে শুরু করেছে। ডিসেম্বরের শেষ দিকে উত্তরাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী