তেতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ: তাপমাত্রা নেমে ৯.৩ ডিগ্রি, জনজীবনে শীতের তীব্রতা


প্রকাশিত: ১২:৩৩ ১২ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেতুলিয়ায় টানা দুই দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা না থাকলেও পাহাড়ি হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে, এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় তেতুলিয়া আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ, আর বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮–১০ কিলোমিটার। সকাল থেকেই সূর্যের দেখা মিললেও শীতের প্রভাব কাটেনি।
এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তাপমাত্রা নেমেছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন হিসেবে রেকর্ড করা হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন,
“টানা দুই দিন ধরে তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এতে তেতুলিয়ার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।”
দিনের বেলায় তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে উঠলেও সকাল–সন্ধ্যার তীব্র শীতে জনজীবনে চলছে চরম দুর্ভোগ।
বিজ্ঞাপন
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী