মাদারীপুরে পুলিশ তদন্ত কেন্দ্রের তালা ভেঙ্গে হামলা ও ভাংচুর, গাছে উড়লো সর্বহারাদের পতাকা

মাদারীপুরে পুলিশ তদন্ত কেন্দ্র
মাদারীপুরে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। অস্ত্রের মুখে জিম্মি করে দুই নৈশপ্রহরীকে মারধর করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাতে সদর উপজেলার ‘আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে সেনাবাহিনী ও সদর মডেল থানার পুলিশের একটি দল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চলমান পরিস্থিতিতে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সকল অস্ত্র, গোলাবরুদ ও পুলিশ সদস্যদের মাদারীপুর সদর মডেল থানায় নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় চৌকিদার আনোয়ার ও বাচ্চুকে পাহারার দায়িত্ব দেয়া হয়। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে ঘুমিয়ে পড়ে ওই দুই নৈশপ্রহরী। ভোররাতে একদল দুর্বৃত্ত গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ। পরে নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র ভাংচুর চালায়। বাঁধা দিলে আনোয়ার ও বাচ্চুকে মারধর করা হয়। পরে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে পুলিশ তদন্ত কেন্দ্রের সমানে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পতাকা টানিয়ে চলে যায় হামলাকারীরা। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের একটি দল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করে। তবে, এই ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, একদল দুর্বৃত্ত সর্বহারা পার্টিদের একটি পতাকা টানিয়ে রেখে গেছে। তবে, পুলিশ তদন্ত কেন্দ্রের তেমন কোন ক্ষতি করতে পারেনি। এছাড়া গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র, মালামাল তদন্ত কেন্দ্র থেকে সরিয়ে নিরাপদ স্থানে অনেক আগেই নিয়ে আসা হয়েছে। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তদন্ত কেন্দ্র থেকে পুলিশ সদস্যদের নিয়ে এসে থানায় যোগদান করানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




