তাড়াশে পৈতৃক সম্পত্তি ফেরত চাইতে গিয়ে জীবননাশের হুমকি পেলেন শামসুজ্জোহা


প্রকাশিত: ১০:৩৭ ২০ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জের তাড়াশে পৈতৃক সম্পত্তি ফেরত চাইতে গিয়ে প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন মো. শামসুজ্জোহা (৩৮)। তিনি উপজেলার সগুনা ইউনিয়নের লালুয়া মাঝিরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।
শনিবার (১৮ অক্টোবর) তিনি এ ঘটনায় তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পিতা আব্দুল হালিম মারা যাওয়ার পর শামসুজ্জোহা এতিম হয়ে পড়েন। সেই সময় পিতার ফেলে যাওয়া সম্পত্তি চাচা ও ফুফুরা নিজেদের দখলে নেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর শামসুজ্জোহা সম্পত্তির হিসাব চাইলে দাদার অংশ থেকে কিছু জমি দিলেও পিতার ক্রয়কৃত জমি ফিরিয়ে দেননি তারা।
পরবর্তীতে চাচা জসিম উদ্দিন প্রতারণার মাধ্যমে উক্ত জমি নিজের নামে নামজারি করেন বলে অভিযোগে উল্লেখ আছে। বিষয়টি জানতে পেরে শামসুজ্জোহা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আপত্তি জানান। তদন্ত শেষে প্রশাসন জসিম উদ্দিনের নামজারি বাতিল করে শামসুজ্জোহার নামে নামজারির নির্দেশ দেয়।
এরপর থেকে চাচা ও ফুফুরা ক্ষুদ্ধ হয়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিতে থাকেন। অভিযোগে বলা হয়, তারা হুমকি দেন—“জমিতে গেলে খুন করে লাশ গুম করে ফেলব।”
এছাড়া স্থানীয় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি ওই জমিতে জোরপূর্বক দখল নেওয়ার হুমকিও দেন। আগামী ২০ অক্টোবর জমি পরিমাপের নির্ধারিত তারিখকে সামনে রেখে শামসুজ্জোহা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শামসুজ্জোহা জানান, কুন্দইল ভূমি অফিস থেকে তিনি জেনেছেন—লালুয়া মাঝিরা মৌজার আর.এস. খতিয়ান নং ২৬৯ ও দাগ নং ৫৭৩ অনুযায়ী মোট ১০১ শতক জমি তার পিতা আব্দুল হালিমের নামে নামজারি রয়েছে। কাগজপত্র হাতে পেয়ে তিনি বিষয়টি চাচা ও ফুফুদের সামনে উপস্থাপন করলে তারা আরও ক্ষুব্ধ হয়ে তাকে হুমকি দেন।
তিনি প্রশাসনের কাছে নিজের পৈতৃক সম্পত্তি রক্ষা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। পূর্বে জাল দলিলের মাধ্যমে নামজারি করা হয়েছিল, যা পরে গেজেটের মাধ্যমে বাতিল করা হয়। বিষয়টি আমরা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- আল আকসায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ নিয়ে নতুন উত্তেজনা




