খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাইচেষ্টা, যুবক আটক: সিরাজগঞ্জের তাড়াশে চাঞ্চল্য


প্রকাশিত: ১১:৩৪ ২৯ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট এলাকায় খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় রানা আহমেদ (২২) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঘটে যাওয়া এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হাসপাতাল গেট এলাকায় দীর্ঘদিন ধরে বিকাশ ব্যবসা পরিচালনা করছেন নজরুল ইসলাম। প্রতিদিনের মতো সেদিনও তিনি দোকানে লেনদেন করছিলেন। এসময় রানা আহমেদ নামে এক যুবক পিস্তল সদৃশ একটি বস্তু উঁচিয়ে তার কাছে টাকা দাবি করেন। বিষয়টি টের পেয়ে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করেন এবং পুলিশে খবর দেন।
আটক রানা আহমেদ সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি গ্রামের আব্দুল মমিনের ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, “আটক যুবকটি একটি পিস্তল আকৃতির গ্যাস লাইটার ব্যবহার করে ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
তিনি আরও জানান, “প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, যুবকটি কিছুটা মানসিক ভারসাম্যহীন। স্থানীয়দের অনুরোধ এবং মানবিক বিবেচনায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
স্থানীয়রা জানান, বিকাশ ব্যবসায়ীর প্রতি তাদের তৎপরতা এবং উপস্থিত বুদ্ধির কারণেই বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




