চবি ছাত্রীকে ‘কান ধরে উঠবস’ করাতে চাইলেন শিক্ষক


প্রকাশিত: ১০:১৯ ৩ নভেম্বর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি বাসে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আলী হায়দার ও এক শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা এবং 'কান ধরে উঠবস' মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে আটটার বিশ্ববিদ্যালয়গামী বাসে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ছাত্রী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লেখেন“৮:৩০ টার বাসে ২০২২ সাল থেকে যাওয়া আসা করছি, কিন্তু আজ প্রথম কোনো শিক্ষক এত জঘন্য আচরণ করলেন। এবং এর পেছনের কারণ শুধুই আমি ও আমরা শিক্ষার্থী বলেই।
ঘটনা হলো, আমি জিইসি থেকে ৮:৩০ টার বাসে উঠি। তখন তিনি ড্রাইভার ও হেলপারের সাথে বাজে আচরণ করেন। তাদের শাসান, কেন শিক্ষক-কর্মচারী বাসে শিক্ষার্থী উঠানো হচ্ছে।
এরপর আমি বসে কথা বলছিলাম, এজন্য আমাকে তিনি ধমক দিয়ে বলেন কথা না বলতে। আমি হকচকিয়ে যাই এবং বলি ‘কারণ?’ তখন তিনি চিৎকার করে বলেন, এইটা আমাদের বাস না, এখানে আমাদের কথা বলার অধিকার নাই।
আমি বললাম প্রক্টর স্যার পারমিশন দিয়েছেন। তিনি তখন আমার দিকে আঙুল তুলে বলেন, প্রক্টরের কোনো অথরিটি নেই এই পারমিশন দেওয়ার। আর আমরা যদি এটা প্রমাণ করতে না পারি, তাহলে তিনি আমাদের কান ধরে উঠবস করাবেন।
আমি তখন বললাম, এই অথরিটিও আপনার নাই। তখন তিনি আমাকে বেয়াদব বলেন এবং বলেন, আমি জানি না কিভাবে শিক্ষকের সঙ্গে কথা বলতে হয়।
এই বাসে থাকা প্রত্যেকটা শিক্ষার্থী জানে তার আচরণ কতটা জঘন্য ও ঔদ্ধত্যপূর্ণ ছিল। তিনি আরও বলেন, আমরা লাফাঙ্গামী শিখছি।
একজন শিক্ষক যদি এমন অপেশাদার আচরণ করেন, তাহলে শিক্ষার্থীরা তাদের কাছ থেকে কী শিখবে?”
ছাত্রী তার পোস্টে বিশ্ববিদ্যালয়ের চাকসুর নবনির্বাচিত আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞার দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন আপনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই। একজন শিক্ষার্থী হিসেবে এবং আপনার ছোট বোন হিসেবে চাই, এই ঘটনার সুষ্ঠু সমাধান হোক। আমার বাবা পর্যন্ত কখনও আমার সঙ্গে এমন গলায় কথা বলেননি।”
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ড. মুহাম্মদ আলী হায়দার বলেন
“আমি গতকাল রাত সাড়ে আটটার বাসে উঠেছি। প্রথম সিটে এক পাশে আমি বসি, আরেক পাশে ছিল এইচ.আর.এম বিভাগের চেয়ারম্যান। আমার পেছনে এক মেয়ে ও এক ছেলে বসেছিল। উঠেই তারা জোরে জোরে কথা বলতে শুরু করে। অন্যদিকে ড্রাইভারও বারবার বাস থামিয়ে বাইরে থেকে লোক তুলছিলেন। আমি ড্রাইভারকে বলি—‘তুমি এগুলো কি করছ? এই বাস প্রধানত শিক্ষক-অফিসারদের জন্য, তুমি লোক তুলছো কেন? তোমার বিরুদ্ধে অভিযোগ করব।’
এরপর আমি একটু চিন্তিত হয়ে ছিলাম। কিন্তু পিছনের মেয়েটি নিরবচ্ছিন্নভাবে কথা বলছিল। আমি পেছনে ফিরে আমার মুখে আঙুল দিয়ে ইশারা করে তাকে কথা বলতে নিষেধ তার পর সামনে ঘুরে যায় । কিছুক্ষণ পর আবার কথা বলতে শুরু করে। তখন আমি আবার বলি, ‘আমি তো আপনাকে কথা না বলতে বলেছি।’
এরপর সে হঠাৎ চিৎকার করে বলে—‘আমি কথা বলব না কেন?’ আমি বললাম, ‘দেখেন, আপনি কিন্তু এই গাড়ির জন্য এলিজিবল না।’ তখন পাশে বসা ছেলেটি বলে উঠল, ‘কে বলছে এলিজিবল না? প্রক্টর অফিস থেকে পারমিশন দিয়েছে, চাকসু যোগাযোগ সম্পাদকও পারমিশন দিয়েছেন।’
আমি তখন বলি—‘আপনারা যদি পারমিশন নিয়ে থাকেন, সেটা কোনো কাগজ আকারে আমাকে দেখাতে পারবেন? যদি না পারেন, তাহলে আপনাদের কান ধরে উঠবস করতে হবে, নাহলে আমি নেমে যাব।’
এই কথা বলার পর তারা দুজনই রেগে যায়। মেয়েটি সমানে আমাকে গালিগালাজ করতে থাকে—অশালীন ও অসম্মানজনক ভাষায়। আমি তাও কোনো প্রতিক্রিয়া দেখাইনি। আমি শুধু বলেছিলাম—‘শিক্ষকদের সঙ্গে এভাবে আচরণ করা যায় না। আমরা কিছু বললে আপনারা উল্টো তর্কে জড়িয়ে পড়েন।’
এরপর মেয়েটির সঙ্গে আমার আর কোনো কথা হয়নি, তবে ছেলেটি তর্ক শুরু করে। পরে আরও কয়েকজন শিক্ষার্থী এসে বাসের দরজা বন্ধ করে দেয় এবং সামনের ফাঁকা সিটগুলো দখল করে। তারা ক্রমাগত ফোনে প্রক্টর অফিস ও ছাত্র নেতাদের সঙ্গে যোগাযোগ করতে থাকে, যেন পরিস্থিতি আরও উত্তেজিত হয়।
আমি তখন চুপচাপ বসেছিলাম, এমনকি আমার ছোট সন্তানও বাসে ছিল ওর সাথেও তারা দুর্ব্যবহার করেছে।
আমি আগামীকাল প্রক্টর স্যারের সঙ্গে দেখা করে এ বিষয়ে বিস্তারিত জানাব। প্রয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরব।”
প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়াদী বলেন, "বিষয়টি জানার পর আমরা তাদের সাথে কথা বলেছি। প্রয়োজনে শিক্ষার্থীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করব।"
চাকসুর নবনির্বাচিত আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, “আমি এই বিষয়টি সম্পর্কে অবগত।। আজ আমার পরীক্ষা ছিল পরে চাকসুর কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় যোগ দিতে আসি।মিটিং শেষ হলে আমি তাদের সঙ্গে বসব। শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে যেন পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে কাজ করব ।”
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- খনিধসের ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর জীবিত শ্রমিক উদ্ধার
- দেশের প্রথম ৪০ তলা স্কাইস্ক্র্যাপার ‘শান্তা পিনাকল’ এখন ব্যবহারের জন্য প্রস্তুত
- দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া
- ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজে ইরানের ড্রোন হামলা!
- যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে বন্ধই থাকবে হরমুজ প্রণালি: ইরানের কঠোর হুঁশিয়ারি
- অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে ওষুধ কোম্পানি
- ইরানের পারমাণবিক শক্তি নিয়ে কথা বলার ট্রাম্প কে?: পেজেশকিয়ান
- ইউরেনিয়াম ইস্যুতে আলোচনার দরজা বন্ধ করল ইরান
- বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টায় দগ্ধ মাসুদের মৃত্যু
- আবার ও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরান
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া





