চবির শহীদ আবদুর রব হলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন


প্রকাশিত: ০৩:৫৬ ২৮ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলে শিক্ষার্থীদের গবেষণা ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষায় গতি আনতে এবং দীর্ঘদিনের চাহিদা পূরণের লক্ষ্যে রবিবার (২৬ অক্টোবর ২০২৫) স্থাপন করা হয়েছে একটি আধুনিক কম্পিউটার ল্যাব।
হলের রিডিং রুমে স্থাপিত এই ল্যাবে রয়েছে পাঁচটি হাই-কনফিগারেশনের কম্পিউটার। শিক্ষার্থীরা এখন একাডেমিক কাজ, গবেষণা এবং প্রজেক্টভিত্তিক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারবেন।
ল্যাব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের সেবা দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। আমরা চাই প্রতিটি হলে শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি হোক। এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমে আরও এগিয়ে যাবে।”
উপ-উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, “প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থায় এরকম ল্যাব অত্যন্ত জরুরি। এটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও গবেষণামুখী করে তুলবে।”
এই উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে শহীদ আবদুর রব হলের প্রভোস্ট প্রফেসর ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী এবং নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায়। প্রফেসর আরিফুল হক জানান, “একজন শুভাকাঙ্ক্ষী আমাদের ৫টি কম্পিউটার উপহার দিয়েছেন, যার ফলে আমরা শিক্ষার্থীদের জন্য এই আধুনিক ল্যাব গড়ে তুলতে পেরেছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, শহীদ আবদুর রব হলের হাউজ টিউটর ড. মো. ইমাম হোসাইন, চাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান সোহান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, শহীদ আবদুর রব হল সংসদের সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধি, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রযুক্তিনির্ভর উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
