শীতের উষ্ণতায় শিক্ষার আলো: তেঁতুলিয়ায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ


প্রকাশিত: ০৬:০২ ১০ জানুয়ারী ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শীতের এই মৌসুমে দরিদ্র ও প্রান্তিক এলাকার শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে এমন উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার ৩৫ জন শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাবান্দার সিনিয়র শিক্ষক কবির হোসাইন। এতে সভাপতিত্ব করেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিরেক্ট এফসিএ মোঃ মজনু মোল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মোঃ নুরুল বাসির। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ, যিনি সংস্থাটির লক্ষ্য ও দীর্ঘদিনের কার্যক্রম তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব রফিকুল ইসলাম সেলিম, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এফসিএ ডিরেক্টর অঞ্জন মুল্লিক, ডিরেক্টর মোঃ জাকির হোসেন, তেঁতুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ, পরিবেশবিদ ও জাতীয় পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাসেদুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তেঁতুলিয়া বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মিঞা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, পঞ্চগড় রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং শীতের কষ্ট লাঘব করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার পাশাপাশি মানবিক সহায়তা শিশুদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
দিনব্যাপী এই শীত আনন্দ উৎসবের অংশ হিসেবে সন্ধ্যায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিশুস্বর্গ ফাউন্ডেশন ২০১০ সাল থেকে উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবহেলিত শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। সংস্থাটি প্রতিবছর শিক্ষাবৃত্তি প্রদান, শীতবস্ত্র ও ঈদবস্ত্র বিতরণসহ নানা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়মিতভাবে বাস্তবায়ন করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
