পোশাক বিতর্ক নিয়ে যা বললেন শাবনূর!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:৪০ ১৫ জানুয়ারী ২০২৫
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর সম্প্রতি একটি ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে বিতর্কের মুখে পড়েছেন। দীর্ঘদিন ধরে পর্দার বাইরে থাকা এই অভিনেত্রী এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মাঝে তিনি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করেন।
গত সোমবার শাবনূর একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে খানিকটা খোলামেলা অবতারে দেখা যায়। ভক্তরা তার এই রূপে হতাশা প্রকাশ করেন এবং কিছু নেতিবাচক মন্তব্যও করেন। কেউ কেউ তাকে ট্রল করতেও পিছপা হননি।
এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার শাবনূর একটি ফেসবুক পোস্টে নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি লেখেন,"আমি আমার সোশ্যাল মিডিয়া নিজে হ্যান্ডেল করি। আমার পোস্ট করা ছবি বা ভিডিও নিয়ে অনেকেই নানা মন্তব্য করেন। কিন্তু কারো পোশাকের পছন্দ সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। যদি আমার কোনো ছবি বা ভিডিও কারো ভালো না লাগে, তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করুন।"
শাবনূর আরো বলেন "অনেকে আমার নামে অ্যাকাউন্ট খুলে ব্যবসা করছেন, ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। কিন্তু তারা আবার আমার পোস্টে নেতিবাচক মন্তব্য করে। আমি আড়ালে থাকব নাকি প্রকাশ্যে, সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।"
সবশেষে শাবনূর সবার উদ্দেশ্যে বলেন,"আমাদের দৃষ্টিভঙ্গি ও আচরণ আমাদের পারিবারিক শিক্ষার প্রতিফলন। মন্তব্য করার ক্ষেত্রে যেন একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই।"
এই পোস্টের মাধ্যমে শাবনূর তার অবস্থান স্পষ্ট করেছেন এবং সামাজিক মাধ্যমে সংযত আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




