কুড়িগ্রামে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান সম্পর্কে অবহিতকরণ সভা

কুড়িগ্রামে কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)-এর টিকাদান কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার চল্লিশজন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। সভায় জেলা তথ্য অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, কুড়িগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইলিয়াস আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্ভিল্যান্স এন্ড ইমিউনাইজেশনের মেডিকেল অফিসার ডা. আজিজুল হক তানজিল, ইউনিসেফের এসবিসি অফিসার মঞ্জুর আহমেদ, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কুমার রঞ্জিত প্রমুখ। সভায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা গ্রহণেরর উপায় এবং এর উপকারিতা সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উল্লেখ্য, কুড়িগ্রামে প্রাথমিকভাবে আগামী ২৪ অক্টোবর থেকে ৫ম-৯ম শ্রেণির ছাত্রী ও ১০-১৪ বছর বয়সী প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে।
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- অফিসার পদে জনবল নেবে এসিআই, আবেদন চলবে ২৬ জুন পর্যন্ত
- ৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস
- ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ, আগের কাটা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত
- ফুটবলে নিজের লিগ্যাসি তৈরি করেছি, ইতিহাসে নাম লেখা হয়ে গেছে: নেইমার
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- ফরিদপুরে আম খাওয়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
- বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ: ৭% সুদে ২০০ কোটি পর্যন্ত ঋণ
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- মাদক পাচারের সন্দেহে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২

