ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য খামেনির, বিপাকে মোদি!


প্রকাশিত: ০৩:০৬ ১৭ সেপ্টেম্বর ২০২৪
ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বললেন, তারা যে দুর্দশার মধ্যে রয়েছেন তার প্রতি অমনোযোগী হয়ে পড়লে নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারেন না। তবে তার এই মন্তব্য ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। এমনকি খামেনির এই মন্তব্যের নিন্দা জানিয়েছে মোদি সরকার।
সোমবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে খামেনি বলেন, মিয়ানমার, গাজা, ভারত বা অন্য যেকোনো স্থানে মুসলমানরা যে দুর্দশার মধ্যে আছেন, সে সম্পর্কে আমরা যদি উদাসীন হয়ে পড়ে তাহলে আমরা নিজেদের মুসলিম হিসাবে বিবেচনা করতে পারি না। ইসলামের শত্রুরা সর্বদাই মুসলিম উম্মাহ হিসেবে আমাদের যৌথ পরিচয়ের ব্যাপারে আমাদের উদাসীন করার চেষ্টা করেছে।
সংবাদ মাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, ভারতের মুসলিমদের দুর্দশার কথা গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সঙ্গে তুলনা করেছেন খামেনি। সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিনে এই তুলনা করেন তিনি। তবে তার এই বক্তব্য অগ্রহণযোগ্য বলে জানিয়েছে নয়াদিল্লি।
খামেনির এক্সবার্তার পর এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা ভারতে সংখ্যালঘুদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই। এগুলো ভুল তথ্য ও অগ্রহণযোগ্য। যেসব দেশ সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্য করছে, তারা যেন অন্যদের নিয়ে মতামত দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




