দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক হামলার দাবি হিজবুল্লাহর


প্রকাশিত: ১২:১৯ ১৫ মে ২০২৬
দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (১৫ মে) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, তাদের যোদ্ধারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেছে।
হিজবুল্লাহর বিবৃতি অনুযায়ী, ইসরায়েলি সেনা সমাবেশ, সামরিক যান এবং কৌশলগত অবস্থানগুলোকে লক্ষ্য করেই হামলাগুলো চালানো হয়। সীমান্তবর্তী শহর ও উপত্যকা এলাকায় সংঘটিত এসব অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়।
গোষ্ঠীটির দাবি, হামলায় রকেট, বিস্ফোরকবাহী ড্রোন, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা এবং আর্টিলারি শেল বা কামানের গোলা ব্যবহার করা হয়েছে। এছাড়া স্থল হামলার পাশাপাশি আকাশপথেও নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বলে দাবি করেছে তারা।
হিজবুল্লাহ আরও জানিয়েছে, সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের যোদ্ধারা একটি ইসরায়েলি সামরিক ড্রোন ভূপাতিত করেছে।
তবে হিজবুল্লাহর এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




