ইরানের কড়া বার্তা: ‘গোপন আঁতাতকারীদের জবাবদিহি করতেই হবে’


প্রকাশিত: ১২:৪১ ১৫ মে ২০২৬
গোপনে বিশ্বাসঘাতকতা বা গোপন আঁতাতকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন, যারা গোপনে বিশ্বাসঘাতকতা করবে, তাদের পরিচয় একসময় জনসমক্ষে প্রকাশ করা হবে।
একটি ঐতিহ্যবাহী আরবি প্রবাদ উদ্ধৃত করে দেওয়া ওই বার্তায় তিনি কোনো ব্যক্তি বা দেশের নাম উল্লেখ করেননি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক এক বক্তব্যের পরপরই ইরানের এই কড়া অবস্থান সামনে আসে।
সম্প্রতি নেতানিয়াহু দাবি করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সময় তিনি গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগতি তীব্র প্রতিক্রিয়া জানান।
যদিও আরাগতিও সরাসরি কোনো দেশের নাম নেননি, তবে তিনি বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ইসরায়েলের সঙ্গে গোপন সহযোগিতায় জড়ানো ‘ক্ষমার অযোগ্য অপরাধ’। বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে যারা গোপন সমঝোতা করছে, তাদের একদিন জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে নেতানিয়াহুর কথিত গোপন সফরের দাবি সরাসরি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাম উল্লেখ না করলেও ইরানের সাম্প্রতিক এই বার্তা মূলত আঞ্চলিক ভূরাজনীতিতে গোপন সম্পর্ক ও কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্কের ইঙ্গিত দিচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




