কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক


প্রকাশিত: ০১:১৮ ২৪ জুলাই ২০২৬
ভারতের শিক্ষাব্যবস্থার সংস্কার এবং পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে চলমান আন্দোলনে থাকা প্রখ্যাত সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক তাঁর দীর্ঘ ২৬ দিনের অনশন ভঙ্গ করেছেন। কেন্দ্র থেকে অনশনকারীদের দাবি মেনে নেওয়ার লিখিত প্রতিশ্রুতি পাওয়া এবং দেশে সম্ভাব্য সহিংসতা এড়ানোর লক্ষ্যেই তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
বৃহস্পতিবার রাতে হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভারতের একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই অনশন ভাঙেন তিনি। উক্ত অনুষ্ঠানে লেহ-লাদাখ অ্যাপেক্স বডির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। টানা অনশনের ফলে ৫৯ বছর বয়সী এই সমাজকর্মীর ওজন প্রায় ১১ কেজি কমে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় ওয়াংচুককে চিকিৎসকের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে ওঠার আহ্বান জানান।
অনশন ভাঙার আগে সরকারের তরফ থেকে আন্দোলনকারীদের একটি স্পষ্ট ও লিখিত রূপরেখা পড়ে শোনানো হয়। এতে উল্লেখ করা হয় যে, সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী ও সংসদ অভিমুখে পদযাত্রায় অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি মামলা দায়ের করা হবে না। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, শিক্ষাসচিবকে অপসারণ এবং দ্রুত বিচারে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বলিউডের বিখ্যাত ‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রের 'ফুনসুক ওয়াংডু' চরিত্রটির মূল অনুপ্রেরণা হিসেবে পরিচিত এই শিক্ষাবিদের অনশন প্রত্যাহারের মধ্য দিয়ে ভারতের শিক্ষাভিত্তিক আন্দোলন এক নতুন মোড় নিল। গত ২৮ জুন থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সাথে যুক্ত হয়ে টানা আন্দোলনে নামা ওয়াংচুক অনশন ভঙ্গ করার পর দেশবাসীকে যেকোনো ধরনের সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ে সোচ্চার থাকার বার্তা দেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




