লং ডিসট্যান্স রিলেশনশিপে সুখী থাকতে যা করবেন


প্রকাশিত: ০৫:৩১ ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রেমে ভৌগোলিক দূরত্ব আসলে কতটা প্রভাব ফেলে? সত্যি বলতে, প্রেমের টান কোনো সীমানা মানে না। হাজার মাইল দূরত্বও প্রেমিক-প্রেমিকার অনুভূতির কাছে তুচ্ছ হয়ে যায়। তবে ‘লং ডিসট্যান্স রিলেশনশিপ’-এ টিকে থাকতে গেলে দু’জনেরই বাড়তি প্রচেষ্টা প্রয়োজন। আসুন জেনে নিই, দূরে থেকেও কীভাবে সম্পর্ককে সতেজ ও প্রাণবন্ত রাখা যায়।
চিঠি লেখার অভ্যাস ফিরিয়ে আনুন। মাসে অন্তত একটি করে হাতে লেখা চিঠি পাঠাতে পারেন সঙ্গীর ঠিকানায়। সেই চিঠিতে লিখুন আপনার ভালোবাসা, স্বপ্ন আর পরিকল্পনা। টেক্সট মেসেজের তুলনায় চিঠির আবেগের মূল্য সবসময় আলাদা।
সময় মিলিয়ে ঘুমানোর আগে একবার ফোনে কথা বলুন। দিনের ক্লান্তি শেষে কয়েক মিনিটের এই আলাপই সম্পর্ককে দৃঢ় করে তুলতে পারে।
হুটহাট কোনো উপহার পাঠিয়ে দিন সঙ্গীর ঠিকানায়। সেটা ফুল, বই, খাবার কিংবা কোনো স্মৃতিচিহ্ন—যাই হোক না কেন, ভালোবাসার মানুষ থেকে পাওয়া উপহার সবসময়ই বিশেষ অনুভূতি জাগায়।
দূরে থেকেও একসঙ্গে সিনেমা দেখা, গান শোনা বা অনলাইনে গেম খেলার সুযোগ হাতছাড়া করবেন না। এগুলো সম্পর্কের মধ্যে মজার মুহূর্ত যোগ করবে।
ভিডিও কলে হুটহাট আড্ডা না দিয়ে সাজিয়ে তুলুন ডেটের মতো। সুন্দর পোশাক পরে প্রাকৃতিক পরিবেশে বা কফিশপে বসে ভিডিও কল করুন। একসঙ্গে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আলাপ করুন।
ঘুম থেকে উঠে সেলফি পাঠানো, নতুন ফুল দেখে ছবি ভাগ করা কিংবা কফির মগের ছবি পাঠিয়ে মেসেজ দেওয়া—এসব ছোট ছোট কাজই দূরের সম্পর্ককে কাছাকাছি নিয়ে আসে।
লং ডিসট্যান্স রিলেশনশিপের সবচেয়ে বড় শত্রু হলো সন্দেহ। অনর্থক সন্দেহ সম্পর্ক নষ্ট করে দেয়। তাই সঙ্গীর প্রতি আস্থা রাখুন। প্রয়োজনে মাঝে মাঝে অনলাইন অ্যাকটিভিটি শেয়ার করা যেতে পারে, তবে বাড়তি সন্দেহপ্রবণতা সম্পর্কের জন্য ক্ষতিকর।
সর্বোচ্চ পঠিত - লাইফ স্টাইল
- চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের
- ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশ লেনদেন নিয়ে ত্রিমুখী সংঘর্ষ, টর্চ জ্বালিয়ে রাতভর হামলা, আহত ৩০
- দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা আরও বাড়ল
- হোয়াইট হাউসে হামলাকারী ‘অসুস্থ মানসিকতার’ লোক: ট্রাম্প
- নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি শুরু, বাড়ছে রাজনৈতিক চাপ
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবহরে হিজবুল্লাহর হামলা
- সাভারে ভূমিদস্যুদের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত
- যুদ্ধবিরতিতে পরমাণু প্রকল্পসহ ইরানের নতুন তিন প্রস্তাব
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- নড়াইলে জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
- জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ ৩ শতাধিক পেট্রোল পাম্প


