যে ৪ কারণে শীতে অ্যাজমা বাড়ে


প্রকাশিত: ১১:৫৭ ১৭ ডিসেম্বর ২০২৫
শীতের হালকা তাপমাত্রা শুরু হতেই অনেক অ্যাজমা রোগীর জন্য সমস্যার মাত্রা বেড়ে যায়। বিশেষ করে হাঁচি, কাশি এবং বুকের মধ্যে শোঁ-শোঁ শব্দের মতো উপসর্গগুলো শীতকালে তীব্র হয়ে ওঠে। ইনডোর ও আউটডোর পরিবেশের বিশেষ উপাদানগুলো এই সমস্যাকে আরও বাড়িয়ে দেয়।
কোম্বিয়া ইউনিভার্সিটি ইরভিং মেডিক্যাল সেন্টারের অ্যালার্জিস্ট ও ইমিউনোলজিস্ট ডা. স্টিফেন ক্যানফিল্ড বলেন, শীতের ঠান্ডা এবং শুষ্ক বাতাস অ্যাজমার উপসর্গকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। এ সময় ফ্লু এবং শ্বাসনালীর সংক্রমণও বেড়ে যায়।
ডা. ক্যানফিল্ড আরও জানান, শীতে অ্যাজমার ঝুঁকিকে প্রভাবিত করে মূলত চারটি প্রধান কারণ:
ঠান্ডা ও শুষ্ক বাতাস: শ্বাসনালীর সংকোচন বাড়িয়ে দেয়, শ্বাসকষ্ট ও কাশি বাড়ায়।
ইনডোর অ্যালার্জেন: ঘরের ধুলা, পোষা প্রাণীর লোম, ছাঁচ ইত্যাদি শ্বাসনালীর প্রদাহ বাড়িয়ে উপসর্গ তীব্র করে।
সংক্রমণ: শীতকালে ফ্লু ও অন্যান্য শ্বাসনালী সংক্রমণ বেশি হয়, যা অ্যাজমার উপসর্গ বাড়ায়।
অ্যাজমা রোগীদের ঘরে বেশি সময় কাটানো: ইনডোর পরিবেশে দীর্ঘ সময় থাকলে ধুলো ও অ্যালার্জেনের সংস্পর্শে আসার ফলে উপসর্গ আরও বাড়তে পারে।
ডা. ক্যানফিল্ড পরামর্শ দেন, শীতের শুরুতেই প্রয়োজনীয় চিকিৎসা ও সতর্কতা গ্রহণ করলে বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব। বিশেষ করে নতুন কাশি, শ্লেষ্মা বৃদ্ধি বা ১০১ ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
শীর্ষ বিশেষজ্ঞরা মনে করান, অ্যাজমা নিয়ন্ত্রণে রাখলে রোগীরাও স্বাভাবিকভাবে পুরো শীতকাল পার করতে পারেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - লাইফ স্টাইল
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
