সীতাকুণ্ডে সিরাতুন্নবী (সাঃ) এর মাহফিল ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৩৩ ৮ নভেম্বর ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বাদ জুমা বিকাল ৩টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। অনুষ্ঠানটি সীতাকুণ্ড উপজেলার সিরাতুন্নবী (সাঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত হয়।
মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তফসির করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের সদস্য ও চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সাঃ) হযরত উল আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইআইইউএম ও ইউএম, মালয়েশিয়া ফ্যাকাল্টি মেম্বার, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা শরিয়াহ কনসালটেন্ট ও দা-ঈ ডঃ হুসাইন শাহিন আজহারী, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মাওলানা আলী হোসাইনসহ স্থানীয় উলামায়ে কেরাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সমাজসেবকরা।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও সিরাতের আলোকে শিক্ষণীয় বার্তা তুলে ধরেন। তাদের বক্তব্যে বলা হয়, নবীজী ছিলেন মানবতার মুক্তি ও কল্যাণের দূত, সত্যবাদী, বিশ্বস্ত, ন্যায়পরায়ণ ও দয়ালু। তাঁর জীবন মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশনার উৎস, যা সকলের জন্য আদর্শ হিসেবে গ্রহণযোগ্য।
মাহফিলটি ধর্মীয় ও শিক্ষামূলক আলোচনার মাধ্যমে নবীজীর চরিত্র ও নৈতিক শিক্ষাকে সমাজে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।
বিজ্ঞাপন
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা