‘আন্দোলনসহ ৫ আগস্টের আগে বিতর্কিত পুলিশ-সরকারি কর্মকর্তাদের ধরা হবে’ !

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:২৬ ১৫ জানুয়ারী ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য ইস্যুতে বিতর্কিত ভূমিকা রাখা পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আগামী ৫ আগস্টের আগেই এই কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্টদের আটক করা হবে।
আজ বেলা ১১টার দিকে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি জানান, বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকা পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, "যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ ও তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের আটক করা হচ্ছে। প্রতিদিন ২-১ জন করে ধরা হচ্ছে। আজকেই ধরা হয়েছে মতিউর, ছাগল মতিউরকে। তার মতো অন্যদেরও ধরা হবে।"
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "অনেকেই গা ঢাকা দিয়েছে। তাদের একে একে বের করে আনা হবে। কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত, যাদের গুলি করার অভিযোগ রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।"
তিনি উল্লেখ করেন, বিতর্কিত কর্মকর্তাদের পদায়ন, বদলি এবং পদোন্নতির বিষয়েও তদন্ত চলছে। এর ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "আপনারা সঠিক ও স্বচ্ছ সাংবাদিকতা করেছেন। পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে আপনারা যে দায়িত্ব পালন করছেন, তা প্রশংসনীয়। তবে অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।"
স্বরাষ্ট্র উপদেষ্টা বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের তালিকা পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




