আমাদের ধারাবাহিক আয়োজন কোটা আন্দোলনে কোন জেলায় কত জনের মৃত্যু। আজকের পর্ব সাজিয়েছি ঝালকাঠি জেলা নিয়ে...

ঝালকাঠিতে নিহত ৫ জনের তিনজন পেশাজীবী, দুজন এইচএসসি পরীক্ষার্থী

প্রকাশিত: ০২:১৬ ৩ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের মধ্যে এখন পর্যন্ত ঝালকাঠি জেলায় ৫ জনের দাফন সম্পন্ন হয়েছে। এদের মধ্যে পেশাজীবী ৩ জন এবং বাকি ২ জন ছাত্র। ঝালকাঠি সদরে ২ জন, নলছিটিতে ২ জন ও রাজাপুর উপজেলায় ১ জনকে দাফন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর উপজেলার বিনয়কাঠি এলাকার কামাল হোসেন সবুজ (৪০) ঢাকায় গাড়ি চালাতেন। ১৯ জুলাই সকালে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শেখেরহাট এলাকার হৃদয় হাওলাদার (২৩) পোশাক শ্রমিক। ১৯ জুলাই রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার সেলিম তালুকদার (২৮) গার্মেন্টস কর্মকর্তা। ১৮ জুলাই বাড্ডায় গুলিবিদ্ধ হলে ৩১ জুলাই রাতে মারা যান। একই উপজেলার নাইম হাওলাদার (১৭) এইচএসসি পরীক্ষার্থী। ১৯ জুলাই যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। রাজাপুর উপজেলার বলাইবাড়ি এলাকার মনির হেসেন (১৮) এইচএসসি পরীক্ষার্থী। ১৯ জুলাই ঢাকার শাহজাদপুরের বাঁশতলায় নিহত হন।
গার্মেন্টস কর্মকর্তা সেলিমের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৮ জুলাই বাড্ডা-লিংক রোডের কুমিল্লা পাড়ার বাসা থেকে সকালে নারায়ণগঞ্জে তার অফিসে যাওয়ার জন্য বের হন সেলিম। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গেলে কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে আটকা পড়েন। বেলা সাড়ে ১১টার দিকে সেলিম গুলিবিদ্ধ হন। তিনি মাথা, বুক ও পিঠে গুলিবিদ্ধ হন। কে বা কারা প্রথমে মুগদা হাসপাতালে নেন তাকে। সেখান থেকে সেলিমের মোবাইলে থাকা তার মায়ের মোবাইল নম্বরে দুপুর সাড়ে ১২টার দিকে ফোন দেন অজ্ঞাত এক ব্যক্তি। ফোনে খবর পেয়েই স্বজনরা ওই হাসপাতালে ছুটে যান।
রোগীর অবস্থা খারাপ দেখে স্বজনরা বিভিন্ন হাসপাতালে ঘুরেও আইসিইউ খালি পাননি। একইসঙ্গে প্রশাসনিক হয়রানির ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ভর্তি নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ করেন স্বজনরা।
পরদিন স্বজনরা ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে ভর্তি করান সেলিমকে। ৩১ জুলাই রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলে ১ আগস্ট সকালে চিকিৎসক তার মৃত্যু সনদ দেন।
স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে জানান, প্রায় এক বছর আগে বিয়ে করেন সেলিম। বিজিএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে আড়াই বছর আগে তিনি স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। পরে নারায়ণগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি শুরু করেন। তারা তিন বোন, এক ভাই। সেলিম ছিলেন মেজো।
মামলা করবেন কিনা জানতে চাইলে সেলিমের ছোট বোন সোমা বলেন, এ ঘটনায় আমরা কোনো আইনি প্রক্রিয়ায় যেতে চাই না। আমরা যা হারানোর তা হারিয়েছি। পত্রিকায় প্রকাশ হলে বা মামলা করলে আমরা তো আর ভাইকে ফেরত পাবো না। তাই কোনো ঝামেলায় যেতে চাই না।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, গুলিবিদ্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের ও এর আগে নাইম নামে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
এদিকে কামাল হোসেন ওরফে সবুজ বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের গাড়িচালক ছিলেন। গত ১৯ জুলাই শনিবার সকালে ঢাকার বাড্ডার শাহজাদপুর এলাকায় আন্দোলন ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন কামাল। খবর পেয়ে ঢাকা থেকে মরদেহ ঝালকাঠি নিয়ে আসেন স্ত্রী সাদিয়া বেগমের ভাই রিপন হাওলাদার।
তিনি জানান, শনিবার সকালে বাড্ডার শাহজাদপুর এলাকার ভাড়া বাসা থেকে নাসতা খেতে বের হয়েছিলেন কামাল হোসেন। তখন কোটা আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে পড়ে হঠাৎ কামাল মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




