‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি


প্রকাশিত: ১০:৫৭ ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেছেন, তাঁকে ‘তারেক জিয়া’ না বলে ‘আরেক জিয়া’ বলাই যথার্থ হবে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন বরগুনা-২ আসনের এই সংসদ সদস্য।
নূরুল ইসলাম মণি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের জীবনসংগ্রাম বোঝার চেষ্টা করেন। গ্রামগঞ্জে ঘুরে মানুষের সমস্যার খোঁজ নেন এবং তাঁদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন।
শেখ হাসিনা ও তারেক রহমানের রাজনৈতিক অবস্থানের তুলনা টেনে চিফ হুইপ দাবি করেন, প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে দেশ গঠনে গুরুত্ব দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি জানান, ৫০ লাখ দরিদ্র ও অসহায় পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা জানান তিনি।
এ ছাড়া শিশুদের জন্য মিড-ডে মিল, বিনা মূল্যে বই, কারিগরি শিক্ষার প্রসার এবং নারীদের উচ্চশিক্ষায় সরকারি সহায়তার উদ্যোগের কথাও তুলে ধরেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে নূরুল ইসলাম মণি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন।
মতবিনিময় সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে দুর্গাপূজায় সরকারি অনুদান ও ছুটির বিষয়েও কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




