ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!


প্রকাশিত: ০১:৫০ ১৭ অক্টোবর ২০২৬
ফুটবল মাঠে হলুদ কিংবা লাল কার্ড দেখানোর চিরচেনা দৃশ্যে এবার যুক্ত হলো প্রযুক্তির ছোঁয়া। উরুগুয়ের ঘরোয়া ফুটবলে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘ইলেকট্রনিক কার্ড’, যা ব্যবহার করে খেলোয়াড়দের সতর্ক করেছেন ম্যাচের রেফারি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কোপা উরুগুয়েতে নাসিওনাল ও রেন্তিস্তাসের ম্যাচে নতুন এই প্রযুক্তি ব্যবহার করেন রেফারি এদুয়ার্দো ভারেলা। প্রচলিত হলুদ কার্ডের পরিবর্তে তিনি মোবাইল ফোনের মতো একটি ডিজিটাল ডিভাইস তুলে ধরেন।
নতুন ব্যবস্থাটির মূল উদ্দেশ্য শুধু কার্ড দেখানো নয়, বরং ম্যাচের শাস্তিমূলক সিদ্ধান্তগুলো স্বয়ংক্রিয়ভাবে সময়সহ ডিজিটাল রেকর্ডে সংরক্ষণ করা। এতে রেফারিদের হাতে লিখে তথ্য নথিবদ্ধ করার ঝামেলা কমবে।
প্রযুক্তিটির নির্মাতা প্রতিষ্ঠান ‘রেফে’র পরিচালক মাউরো সাকো জানান, ফুটবলে কার্ড দেখানোর পুরোনো পদ্ধতিকে আধুনিক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে প্রথম পরীক্ষাতেই কিছু সীমাবদ্ধতা সামনে এসেছে। বিশেষ করে সূর্যের আলো ও দূরত্বের কারণে ডিভাইসের স্ক্রিনে হলুদ বা লাল রং স্পষ্টভাবে দেখতে সমস্যা হয়েছে দর্শকদের।
এই সমস্যা সমাধানে ডিভাইসের চারপাশে এলইডি লাইট যুক্ত করার পরিকল্পনা করছেন নির্মাতারা।
প্রযুক্তিটি আরও উন্নত করার পর দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার স্বীকৃতি পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
তবে এখনই ফুটবলে প্রচলিত হলুদ-লাল কার্ড বাতিল হচ্ছে না। নতুন ব্যবস্থাটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
তথ্যটি উরুগুয়ের স্থানীয় সংবাদমাধ্যম এবং ব্রাজিলের গ্লোবোর প্রতিবেদনেও নিশ্চিত হয়েছে। নাসিওনাল ম্যাচটি ৩-০ গোলে জিতেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




