• সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা

মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১১ ১৮ অক্টোবর ২০২৬

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মুক্তি পেলেও দলটির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকা এখনো কারাগারে রয়েছেন। তাঁদের মুক্তির জন্য দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন আইনজীবীরা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, জামিনদারদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) আবেদনটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গত বুধবার (১৪ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ ও শান্তি রক্ষার মুচলেকার শর্ত ভঙ্গের অভিযোগে সৌরভ ও আশুতোষকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে তিহার কারাগারে পাঠানো হয়।
দিল্লি পুলিশের দাবি, নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে ওই এলাকায় বিক্ষোভের চেষ্টা করেছিলেন তাঁরা। তবে সিজেপির অভিযোগ, জাতীয় পতাকা ওড়ানো ও শান্তিপূর্ণ প্রতিবাদের কারণেই নেতাদের আটক করা হয়েছে।
অন্যদিকে শুক্রবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় নিজ বাসার কাছ থেকে আটক হন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পরে শনিবার (১৭ অক্টোবর) শান্তি বজায় রাখার মুচলেকায় সই করার পর তাঁকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজিৎ জানান, এখন তাঁর অপেক্ষা দলের অন্য দুই নেতার মুক্তির জন্য।
তবে সৌরভ দাস ও আশুতোষ রানকার মুক্তির আবেদনে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, তা সর্বশেষ পাওয়া প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।

বিজ্ঞাপন