• মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই, বিশ্বব্যাপী যাতায়াতে ছাড় ও সুবিধা পাবেন সেনাসদস্যরা

সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই, বিশ্বব্যাপী যাতায়াতে ছাড় ও সুবিধা পাবেন সেনাসদস্যরা

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সমঝোতা চুক্তির আওতায়, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা এখন থেকে সরকারি বা ব্যক্তিগত কাজে টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করতে পারবেন।