কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজা


প্রকাশিত: ০৪:৪১ ২৬ মে ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি আমীর হামজা। রবিবার (২৫ মে) কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, “কুষ্টিয়া-৩ আসনের মধ্য দিয়ে ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হলো।” তিনি আরও বলেন, “সংস্কার ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামায়াতে ইসলামি কোনো নির্বাচন মেনে নেবে না। আমরা ২০১৮ বা ২০২৪ সালের মতো নির্বাচন দেখতে চাই না। আমাদের প্রধান দাবি, একটি নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয়।”
মুফতি আমীর হামজাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে মোবারক হোসেন বলেন, “আমরা এই আসনে যে প্রার্থী দিয়েছি, তিনি কেবল দেশের মধ্যেই সীমাবদ্ধ নন, বরং আন্তর্জাতিকভাবে একজন পরিচিত মুখ। তিনি ইসলামী দাওয়াত ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার প্রার্থিতা আমাদের দলের ভাবমূর্তিকে আরও সমৃদ্ধ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজা এবং জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।
মুফতি আমীর হামজার প্রার্থিতাকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। একজন ধর্মভিত্তিক জনপ্রিয় বক্তাকে মনোনয়ন দিয়ে জামায়াতে ইসলামি কুষ্টিয়া অঞ্চলে তাদের সাংগঠনিক অবস্থান আরও সুদৃঢ় করতে চাইছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এখন দেখার বিষয়, এই প্রার্থী কতটা ভোটারদের মন জয় করতে পারেন এবং নির্বাচন কতটা নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- শাহরুখ ও অ্যাভেঞ্জার্সের রেকর্ড চূর্ণ: ভারতে নতুন ইতিহাস গড়লো ‘স্পাইডারম্যান’
- ময়মনসিংহে অন্যরকম হাট: যেখানে প্রতিদিন বিক্রি হয় মানুষের শ্রম
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- আমার বয়স মাত্র ১৫, ক্ষমা করুন: মোদীকে গালি দিয়ে অনুতপ্ত তরুণীর ভিডিও বার্তা
- মেট্রো স্টেশনের নিচে ‘বো'মা সদৃশ’ বস্তু: মিরপুর ও ফার্মগেটে চরম আতঙ্ক
- মাদক উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্ব সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- কৃষক থেকে খুচরা বাজারে আসতেই ১০ নিত্যপণ্যের দাম দ্বিগুণ: সিপিডির গবেষণা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- বিএনপি নেতার বাড়িতে সরকারি সার ও ধানবীজ, এলাকায় সমালোচনা
- বিয়ের পর অস্ট্রেলিয়ায় আমির খান–গৌরী স্প্র্যাট, উৎসবের ফাঁকে ব্যক্তিগত অবকাশ
- নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান
- হামে শিশু মৃত্যুর অভিযোগে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন
- হরমুজ উত্তেজনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, লক্ষ্যবস্তু ১৪০ সামরিক স্থাপনা




